Dalai Lama: ১৩ বছর পর শিলিগুড়িতে দলাই লামা, ভক্তের ঢল নামল
তাঁকে দেখার জন্য অপেক্ষা দীর্ঘ সময়ের। সাধারণ মানুষ বছরের পর বছর ধরে অপেক্ষা করেন। তিনি দলাই লামা। বৌদ্ধ ধর্মগুরুর কথা শোনার জন্যও সাধারণ মানুষ অপেক্ষা করেন। সেই দলাই লামা পশ্চিমবঙ্গে এলেন। এই রাজ্যের শিলিগুড়িতে বৃহস্পতিবার সকালে তিনি এসেছিলেন।
প্রায় এক যুগ আগে ভারতে এসেছিলেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। দীর্ঘ প্রায় ১৩ বছর পর আবার তিনি এলেন। এবার এই রাজ্যের শিলিগুড়িতে তিনি পা রাখলেন। শিলিগুড়িতে এলেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। বৃহস্পতিবার সকালে তিনি শিলিগুড়ির সালুগারা এলাকার সেদ গুয়েড মনেস্ট্রিতে আসেন। সেখানে তিনি টিবেটান ধর্ম নিয়ে শিক্ষা দান করেন।

এদিন সকাল থেকেই উৎসাহী মানুষের যেন ঢল নেমেছিল। ভোর বেলা থেকেই সাধারণ মানুষ উপস্থিত হয়েছিলেন সেই মনেস্ট্রির চারপাশে। দার্জিলিং কালিম্পং, সিকিম ডুয়ার্স থেকে বহু মানুষ সেখানে গিয়েছিলেন। পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ নেপাল ও ভুটান থেকেও তাঁর ভক্তরা আসেন। সব মিলিয়ে প্রায় ২০ হাজার ভক্তদের সমাগম ওই মনেস্ট্রিতে এদিন দেখা যায় বলে খবর।
জানা গিয়েছে, এদিনের কর্মসূচি শেষে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। আরও জানা গিয়েছে, চলতি মাসে তিনি সিকিম আসেন। আজ বৃহস্পতিবার সিকিম থেকে তিনি সোজা চলে আসেন শিলিগুড়িতে। বেশ কিছুটা সময় সেখানে থাকেন। দলাই লামার এই সফর ঘিরে শালুগাড়া এলাকাতে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। বিশাল পুলিশ বাহিনী রাখা হয়েছিল। উপস্থিত ছিলেন ট্রাফিক এডিসিপি ডিসিপি সহ অন্যান্যরা উচ্চ পদস্থ আধিকারিকরা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার। গৌতম দেব নিজেও সেই সাক্ষাতে উচ্ছ্বসিত। আশীর্বাদ নিয়েছেন তিনি। নিজের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দুজনের সাক্ষাতের ছবিও দিয়েছেন এই তৃণমূল নেতা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications