Abhishek Banerjee: এখনও আসতে পারলে না উনি! উত্তরবঙ্গে পা রেখেই বড় ইঙ্গিত অভিষেকের
Abhishek Banerjee: আমি রাজনীতি করতে চাই না! কিন্তু যারা ঝড় নিয়ে রাজনীতি করছেন...কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিরোধীদের মুখোশটা খুলে গেছে। মাত্র ৪ মিনিট ঝড়! আর তাতেই লন্ডভন্ড উত্তরবঙ্গের একাধিক জেলা। বিধ্বংসী ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্থ একাধিক ঘরবাড়ি থেকে শুরু করে দোকানপাট সহ অনেককিছু।
কিছু কিছু জায়গায় প্রাণহানির ঘটনাও সামনে আসে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM) পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ভয়ঙ্কর ঝড়ে শতাধিকেরও বেশি মানুষ আহত হয়েছেন। ঘটনার পর অর্থাৎ রবিবার বিশেষ বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)।

পাশে দাঁড়ান ক্ষতিগ্রস্ত মানুষদের। সোমবার সন্ধ্যায় উত্তরবঙ্গে পৌঁছে গেলেন অভিষেকও (Abhishek Banerjee)। রবিবার বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ আসার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
বলে রাখা প্রয়োজন, ঘটনার পর থেকেই উত্তরবঙ্গে পড়ে রয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। রাতেই ক্ষতিগ্রস্থ এলাকায় যান, দেখা করেন হাসপাতালে চিকিৎসাধীন মানুষের সঙ্গে। এমনকি আজ সোমবার সকালেও শিলিগুড়ির এসএফ রোডে অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোমে ময়নাগুড়ির ৩-জন ভর্তি থাকা আহতদের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপরেই হেলিকপ্টারে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে উড়ে যান। বিধ্বংসী ঝড়ে জলপাইগুড়ির পাশাপাশি আলিপুরদুয়ারের একাধিক জায়গা ক্ষতি হয়েছে। বিশেষ ভাবে ১ ব্লকের চকোয়াখেতি, তপসিখাতা এলাকাতেও ক্ষয়ক্ষতি হয় বহু বাড়িতে। বিদ্যুত বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে একাধিক এলাকা। এদিন উত্তরবঙ্গে নেমেই কড়া ভাষায় বিরোধীদের আক্রমণ করেন অভিষেক (Abhishek Banerjee)।
বলেন, প্রাকৃতিক বিপর্যয় নিয়ে আমি রাজনীতি করতে চাই না। কিন্তু গত লোকসভা আসনে বিজেপি সমস্ত জেলার আসন জিতেছিল। তাঁদের কাউকেই দেখা গেল না। এমনকি সুকান্ত মজুমদার কেন এলেন না তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, উনি কাছেই থাকেন। কিন্তু কেন এখনও এল না? উত্তরের মানুষের জন্য বিজেপি সাংসদরা কোনও কাজ করেনি। কোনও উন্নয়নমূলক কাজ করেনি বলেও অভিযোগ।
শুধু তাই নয়, এদিন অভিষেক (Abhishek Banerjee) আরও বলেন, আমরা এই বিষয়ে রাজনীতি করি না। যাকে খুশি ভোট দিন। সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবা পৌঁছে দেন। এটাই বাংলার সরকার। সমাজের প্রতি অনেক বেশি দায়বদ্ধতা রয়েছে বলেও এদিন মন্তব্য করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড (Abhishek Banerjee)।












Click it and Unblock the Notifications