গাড়ির স্টেপনিতে কালো প্লাস্টিকে মুড়ে রাখা ছিল নোটের বান্ডিল, জলপাইগুড়ির বানারহাটে উদ্ধার কোটি টাকা
গাড়ির স্টেপনিতে কালো প্লাস্টিকে মুড়ে রাখা ছিল নোটের বান্ডিল, জলপাইগুড়ির বানারহাটে উদ্ধার কোটি টাকা
রাজ্যে ফের টাকার পাহাড়ের হদিশ। বিহারের নম্বর লেখা সন্দেহভাজন একটি গাড়ি আটক করে পুলিশ। সেই গাড়ির স্টেপনির ভেতরে কোটি টাকার হদিশ পেয়েছে পুলিশ। ৯৪ লক্ষ ৩৮ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। টাকার অঙ্ক বাড়তে পারে বলে জানা যাচ্ছে। এখনও টাকা গোনার কাজ চলছে। গাড়িটি বিহার থেকে অসমের দিকে যাচ্ছিল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই জেলায় জেলায় নাকা চেকিং বাড়িয়েছে পুলিশ। তাতে সকালে একটি সন্দেহভাজন গাড়ি আটক করে পুলিশ। তাতে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ। গাড়ির স্টেপনি খুলতেই চমকে গিয়েছিল পুলিশ। কালো প্লাস্টিকে মোড়া তাড়ি তাড়ি নোট ভরে রাখা হয়েছে স্টেপনির ভিতরে। সেই টাকা গুনতে হিমসিম খেতে শুরু করেছে পুলিশ। এখনও চলছে টাকা গোনার কাজ। মোট ৯৪ লক্ষ ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। টাকা গুনতে গুনতে হিমসিম খাচ্ছেন পুলিশকর্মীরা। সেই টাকার পরিমান বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
গাড়িটি আলিপুর দুয়ার হয়ে অসমের দিকে যাচ্ছিল গাড়িটি। তাতে বিহারের নম্বর প্লেট বসানো রয়েছে। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান টাকাগুলি পাচার করা হচ্ছিল। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে হাওড়ায় ঝাড়কণ্ডের চার বিধায়কের গাড়ি থেকে কয়েক কোটি টাকা উদ্ধার করেছিল পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক মাস ধরে রাজ্যের একাদিক জায়গায় বিপুল পরিমান টাকা উদ্ধার হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কয়েক কোটি টাকা উদ্ধার করেছে ইডি। এছাড়াও কলকাতা পুলিশ গার্ডেন রিচ এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে কয়োকশো কোটি টাকা উদ্ধার করেছে। সেই সূত্র ধরে শহরের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications