শিলিগুড়িতে পানীয় জলের জন্য হাহাকার, গৌতম দেবের গাড়ি আটকে বিক্ষোভ!

আগামী দুই তারিখ বিকেল পর্যন্ত শিলিগুড়ি এলাকায় পানীয় জল সরবরাহ হবে না। পুরসভা এই কথা জানিয়ে জল সরবরাহ বন্ধ করেছে। গতকাল থেকেই বিতর্ক চলছে। একদিন পরেই বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেল ঝামেলা। পানীয় জল নিয়ে কালোবাজারি শুরু হয়ে গিয়েছে। এই অবস্থায় শিলিগুড়ির মেয়র গৌতম দেবের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হল।

বিভিন্ন ওয়ার্ডে পুরসভার জলের গাড়ি আসার কথা। কিন্তু সর্বত্র পানীয় জল সরবরাহ হচ্ছে না। এই অভিযোগ সামনে এসেছে। জার ভর্তি পানীয় জল বেশি দাম দিয়ে চিনতে হচ্ছে সাধারণ মানুষকে। জলের কালোবাজারি শুরু হয়ে গিয়েছে। এমন অভিযোগও উঠছে। তার মধ্যেই আরও বিস্ফোরক অভিযোগ করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।

Siliguri

সাধারণ মানুষ প্রয়োজনীয় পানীয় জল বৃহস্পতিবার সকাল থেকে পাচ্ছেন না। এই অভিযোগ উঠেছে। তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভার তরফে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু সেই আশ্বাস বাস্তবে বদলায়নি। এমন অভিযোগ সামনে এসেছে।

পুরনিগমের সরবরাহকারী জল পান করতে নিষেধ করা হয়েছে। এরপর থেকেই পানীয় জল কিনতে লাইন শহরের বিভিন্ন জায়গায়। পুরনিগমের তরফে পানীয় জলের পাউচ দেওয়া হচ্ছে। সেগুলি সংগ্রহ করতেও ভিড় দেখা যায়। পুরনিগমের সরবরাহ করা জল দৈনন্দিন কাজে ব্যবহার করার কথা বলা হচ্ছে।

এই জল সমস্যা কেন হল? পানীয় জল বিষাক্ত হয়ে গিয়েছে। কেন মেয়র আগে জানতে পারলেন না? কেন দীর্ঘ দিন খারাপ জল শিলিগুড়িতে সরবরাহ হল? সেই প্রশ্ন উঠেছে। প্রবীণ সিপিএম নেতা অশোক ভট্টাচার্য প্রতিবাদে রাস্তায় নেমেছেন।

আজ সকালে বাম নেতা - কর্মীরা বিক্ষোভ দেখান রাস্তায়। পুরনিগমের গেটের সামনে মেয়রের গাড়ি আটকে বিক্ষোভ দেখান তারা। ফলে মেয়র, ডেপুটি মেয়র ও মেয়র পারিষদদের সঙ্গে শুরু হয় বাকবিতন্ডা। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

এদিকে বিধায়ক শঙ্কর ঘোষ পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন। যে প্রস্তুতি নেওয়া দরকার, তা মেয়র নিতে ব্যর্থ হয়েছেন। শিলিগুড়ি শহরে ৪৭ টি ওয়ার্ড। মেয়র গৌতম দেবের ওয়ার্ডে সারা দিন জল পাওয়া যাবে।অন্য ওয়ার্ডগুলিতে সারা দিনে একবার জল পাওয়া যাবে। একটি নির্দিষ্ট পয়েন্টে জল পাওয়া যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+