CPM by Election campaign: বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে সিপিএমের অবস্থান কী, স্পষ্ট করলেন সুজন

বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে সিপিএমের অবস্থান স্পষ্ট করে দিলেন সুজন চক্রবর্তী। সিপিএম নেতা ধূপগুড়িতে উপনির্বাচনের প্রচারে গিয়ে বলেন, সারা দেশে আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে আর রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই দ্বৈত ভূমিকা তারা পালন করবে দেশ ও রাজ্যের স্বার্থে।

ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গে প্রচারে নেমে পড়েছে সিপিএম। ইতিমধ্যে কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত প্রার্থী হিসেবে সিপিএম ধূপগুড়ি উপনির্বাচনের জন্য বেছে নিয়েছে ঈশ্বরচন্দ্র রায়ের নাম। তারপর রবিবার বিকেলে ধূপগুড়ি কমিউনিটি হলে বামফ্রন্টের কর্মিসভা অনুষ্ঠিত হল।

Sujan Chakraborty

বামফ্রন্টের এই কর্মিসভায় উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী। উপস্থিত ছিল কংগ্রেসের জেলা নেতৃত্বও। উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক সলিল আচার্য, জেলা কংগ্রেসের সভাপতি পিনাকী সেনগুপ্ত, দার্জিলিং জেলা সিপিএমের জেলা সম্পাদক জীবেশ সরকার, প্রাক্তন বিধায়ক তথা ফরওয়ার্ড ব্লক নেতা গোবিন্দ রায়, সিটু নেতা জিয়াউর আলম প্রমুখ।

এদিনের কর্মিসভায় বক্তারা কেন্দ্রীয় সরকার ও রাজ্যের তৃণমূল সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে সরব হন। কর্মিসভায় উপস্থিত ধূপগুড়ি বিধানসভা এলাকার কর্মী-সমর্থকদের উদ্দেশে বামফ্রন্ট তাদের অবস্থান স্পষ্ট করে দেন। সুজন চক্রবর্তী সবার আগে জাতীয় ক্ষেত্র ও রাজ্যে ভিন্ন অবস্থান নিয়ে যে ধন্দ তৈরি হচ্ছে, তা কাটিয়ে দেন।

তিনি বলেন, ঈশ্বরচন্দ্র রায় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত প্রার্থী। তৃণমূল কংগ্রেসকে রাজ্য থেকে সরানোর জন্য ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে আমাদের এক হয়ে লড়তে হবে। বিগত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ভোট কমেছে, তৃণমূল কংগ্রেসের ভোট কমেছে, কংগ্রেস ও বামফ্রন্টের ভোট বেড়েছে।

তাঁর কথায়, এবার ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থীরই জয় হবে। এই জয় হবে ধূপগুড়ির মানুষের। বামফ্রন্টের আমলে রাজ্যে এসএসসির মাধ্যমে বছর বছর শিক্ষক নিয়োগ হত। এখন আর তা হয় না। তারপর যাঁরা শিক্ষক হয়েছেন, তাঁরা নিশ্চিন্তে ঘুমাতে পারছেন না।

Sujan Chakraborty

সুজনের কথায়, বাংলায় তৃণমূল আমলে নিয়োগ হওয়া কোনও চাকরির নিশ্চয়তা নেই। যে দেশে প্রধানমন্ত্রীর সার্টিফিকেট জাল, আর রাজ্যে এখন শিক্ষকদের সম্মান নেই। সেখানে কেমন অবস্থা হবে ভাবুন। তিনি আরও বলেন, মোদীর সৌজন্যে ভাইপো অভিষেক দুবাই গিয়েছেন।

সুজন চক্রবর্তী বলেন, দু-বছর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন ধূপগুড়িকে মহকুমা গঠনের কাজ চলছে। কিন্তু এখনও তা করেননি। তাই যাংরা মহকুমা করেননি ধূপগুড়িকে, আপনারাও তাদের তাড়িয়ে দিন। কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থীকে আপনারা জয়ী করুন।

তিনি এদিন আগামী লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের কথাও তুলে ধরেন। তিনি বলেন, ইন্ডিয়া জোট দেখে ভয় পেয়েছে বিজেপি। আগামী লোকসভা নির্বাচনে বিজেপি হারলেই, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল হারবে। শেষ কয়েকটি নির্বাচনে বিভিন্ন রাজ্যে বিজেপি হেরেছে। তাই লোকসভায় বিজেপির হার সময়ের অপেক্ষা।

তিনি স্পষ্ট করেন দেন, আমাদের লড়াই সারা ভারতে বিজেপির বিরুদ্ধে আর রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। দুই শক্তিকেই তাড়াতে হবে। একজনকে দেশ থেকে তাড়াতে হবে, আর একজনকে রাজ্য থেকে। তবে আমাদের দেশ ও রাজ্য বাঁচবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+