BJP Supports CPIM: ধূপগুড়িতে রাম-বাম জোট! সিপিআইএম সদস্যকে প্রধান করল বিজেপি, পঞ্চায়েত হাতছাড়া তৃণমূলের

BJP Supports CPIM: ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচন আগামী মাসের প্রথম সপ্তাহেই। এখনও কোনও দল প্রার্থী ঘোষণা করেনি। বিজেপির হাত থেকে আসনটি ছিনিয়ে নিতে বদ্ধপরিকর তৃণমূল শুরু করেছে দেওয়াল লিখন।

এই বিধানসভা উপনির্বাচনে বাম-কংগ্রেস জোট বেঁধে লড়তে পারে। সাগরদিঘি মডেলে ভরসা রেখে। কিন্তু তার আগে পঞ্চায়েত বোর্ড গঠনের ক্ষেত্রে দেখা গেল রাম-বাম জোট। একটি আসন পেয়েও প্রধান পদ নিশ্চিত হলো সিপিআইএমের। বিজেপির সমর্থনে।

BJP Supports CPIM: ধূপগুড়িতে রাম-বাম জোট! সিপিআইএম সদস্যকে প্রধান করল বিজেপি

ধূপগুড়ি ব্লকের ৯টি গ্ৰাম পঞ্চায়েতের একটি গ্ৰাম পঞ্চায়েতে প্রধান হিসেবে দায়িত্ব পেলেন সিপিআইএমের সদস্য। নাম প্রফুল্ল রায়। উল্লেখ্য, ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোড়া ২ নং গ্রাম পঞ্চায়েত এবার ত্রিশঙ্কু হয়। ১৯টি আসনের মধ্যে ৯টি করে আসন পায় তৃণমূল ও বিজেপি। একটি আসন পায় সিপিআইএম।

BJP Supports CPIM: ধূপগুড়িতে রাম-বাম জোট! সিপিআইএম সদস্যকে প্রধান করল বিজেপি

সিপিআইএমের বিজয়ী প্রার্থী প্রফুল্ল রায়কে নিয়ে অনেক টানাপোড়েন চলে তৃণমূল এবং বিজেপির মধ্যে। অবশেষে সব জল্পনার অবসান। শেষ হাসি হাসল গেরুয়া শিবিরই। সিপিআইএম প্রার্থী প্রফুল্ল রায় বিজেপিকে সমর্থন করলেন। ফলে গ্রাম পঞ্চায়েত দখল করল লাল-গেরুয়া শিবির। পঞ্চায়েতটি হাতছাড়া হলো তৃণমূলের।

বিজেপি প্রধান পদে সমর্থন করল সিপিআইএমের জয়ী একমাত্র সদস্য প্রফুল্ল রায়কে। বিজেপি নেতাদের কথায়, এখানে এবার চোরমুক্ত পঞ্চায়েত গড়লাম আমরা। মানুষের পঞ্চায়েত গঠিত হলো। একশো দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা-সহ নানা প্রকল্পে যে চুরি হয়েছে তা বন্ধ করা গেল। মানুষকে পরিষেবা দিতে আমরা প্রস্তুত।

BJP Supports CPIM: ধূপগুড়িতে রাম-বাম জোট! সিপিআইএম সদস্যকে প্রধান করল বিজেপি

প্রফুল্ল রায়ের আগে পঞ্চায়েতে কাজের অভিজ্ঞতা থাকাতেই তাঁকে প্রধান পদে সমর্থন করা হলো বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব। প্রফুল্ল রায়ের কথায়, আমাকে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে বলা হয়েছিল। কিন্তু বিজেপি তেমন কিছু বলেনি। ফলে আমি দলে থেকেই প্রধান হলাম, দায়িত্ব বাড়ল। শিক্ষা, স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে চাই। বিজেপি-ই আমাকে সমর্থন করেছে।

রাম-বাম জোটের তত্ত্ব মানছে না দুই শিবিরই। টানটান লড়াইয়ে পঞ্চায়েত থেকে তৃণমূলকে সরিয়ে খুশি দুই শিবিরই। পঞ্চায়েত বোর্ড গঠনের সময় দেখা যায়নি তৃণমূলের কর্মী-সমর্থকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+