দার্জিলিংয়ে যাওয়ার কথা ভাবছেন? তাহলে অবশ্যই এই প্রতিবেদনটি আপনার জন্য
বাংলাতে ধীরে ধীরে কমছে সংক্রমণ! কিন্তু এরপরেও সম্পূর্ণ ভাবে বিধি নিষেধ তুলে দেওয়ার সাহস দেখালেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে গবেষকরা তৃতীয় ওয়েভের সংক্রমণকে নিয়ে সতর্কতা জারি করেছে। কিন্তু মানুষের বেপোরয়া মনোভাব আরও প
বাংলাতে ধীরে ধীরে কমছে সংক্রমণ! কিন্তু এরপরেও সম্পূর্ণ ভাবে বিধি নিষেধ তুলে দেওয়ার সাহস দেখালেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে গবেষকরা তৃতীয় ওয়েভের সংক্রমণকে নিয়ে সতর্কতা জারি করেছে। কিন্তু মানুষের বেপোরয়া মনোভাব আরও পরিস্থিতিকে ভয়ঙ্কর করে তুলছে। গত কয়েকদিন আগে এই নিয়ে উষ্মা প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মানুষ যেভাবে করোনাকে বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে বেড়াতে বের হচ্ছেন তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। কার্যত একই ছবি বাংলাতেও। সংক্রমণের হার কমতেই দিঘা কিংবা দার্জিলিংয়ে ঘুরতে বেরিয়ে যাচ্ছেন। যদিও ইতিমধ্যে কড়া সিদ্ধান্ত নিয়েছে প্রশাসণ।

করোনা পরীক্ষা ছাড়া ঢোকা যাবে না দিঘাতে
গত কয়েকদিন ধরে মাস্ক ছাড়া পর্যটকদের ভিড় চোখে পড়ছিল। যা আতঙ্কও অনেকে প্রকাশ করতে থাকে। এই অবস্থায়ক কড়া প্রশাসন। জানা জাচ্ছে, এবার থেকে করোনা পরীক্ষা ছাড়া দিঘা, মন্দারমণিতে যাওয়া যাবে না। সাম্প্রতিক করোনা পরীক্ষাতে পাশ করলেই রাজ্যের একমাত্র সৈকত শহরে ঢোকার অনুমতি পাওয়া যাবে। এছাড়া হোটেলগুলিকে এই বিষয়ে রেকর্ড রাখার নির্দেশ। তবে ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকলে কোনও সমস্যা হবে না।

একই ছবি দার্জিলিংয়ে!
পর্যটকদের কেয়ারলেসের ছবি ধরা পড়েছে দার্জিলিংয়েও। সেখানেও মাস্ক ছাড়া পর্যটনদের ভিড় চোখে পড়ছে। এই অবস্থায় দিঘার পর এবার দার্জিলিঙে পর্যটক প্রবেশে বিধিনিষেধ জারি হল। দিঘার মতো পাহাড়েও এবার পা রাখতে গেলে একগুচ্ছ নির্দেশিকার মধ্যে দিয়ে যেতে হবে।

ডোজ থাকলেই ঢুকতে দেওয়া যাবে
ইতিমধ্যে প্রশাসনের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। সেখানে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, জোড়া ডোজ না নেওয়া থাকলে পাহাড়ে ঢুকতে দেওয়া হবে না পাহাড়ে। সঙ্গে থাকতে হবে আরপিসিআর টেস্ট এবং ভ্যাকসিনের সার্টিফিকেট। ৭২ ঘন্টার আগের টেস্ট রিপোর্ট থাকতে হবে। এই সমস্ত কিছু নথি থাকলেই দার্জিলিংয়ে ঢোকার অনুমতি পাওয়া যাবে। এমনটাই দার্জিলিংয়ের জেলা শাসক তাঁর নিষেধাজ্ঞাতে জানিয়েছেন।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮৩১। মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ১৩ হাজার ৮৪৫ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৯৫৮। এদিন মৃত্যু হয়েছে ১৪ জনের। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ১৪।












Click it and Unblock the Notifications