পঞ্চায়েতের অঙ্কেই ভাঙা হয়েছে ৫ জেলা! পৃথক শিলিগুড়ি জেলার দাবিতে আন্দোলনে কংগ্রেস
পঞ্চায়েতের অঙ্কেই ভাঙা হয়েছে ৫ জেলা! পৃথক শিলিগুড়ি জেলার দাবিতে আন্দোলনে কংগ্রেস
মু্র্শিদাবাদ, নদিয়া ও বাঁকুড়া জেলা ভাঙা নিয়ে যখন প্রবল বিক্ষোভ আছড়ে পড়ছে, তখন উত্তরবঙ্গে শিলিগুড়ি জেলার দাবিতে আন্দোলনে নামল কংগ্রেস। শিলিগুড়িকে পৃথক জেলা করার দাবি তুলল তারা। প্রাক্তন দুই কংগ্রেস বিধায়কের নেতৃত্বে রবিবার বিরাট মিছিল বের হয়। তাঁদের দাবি, শিলিগুড়িকে পৃথক জেলা করতে হবে।

শিলিগুড়িকে পৃথক জেলা করার দাবি
সম্প্রতি রাজ্যে নতুন সাতটি জেলা তৈরির করা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচটি জেলাকে ভেঙে ১২টি করা হচ্ছে। নতুন জেলা হচ্ছে সাতটি। বাংলার পাঁচটি জেলাকে ভেঙে নতুন সাতটি জেলা করা হলেও শিলিগুড়িকে পৃথক জেলা করা হয়নি। শিলিগুড়িকে পৃথক জেলা করা আবশ্যক ছিল। কিন্তু তা না করে অহেতুক কিছু নতুন জেলা করা হচ্ছে। অভিযোগ তা হচ্ছে, শুধু পঞ্চায়েত ভোটের অঙ্কেই।

তেইশের পঞ্চায়েত ভোটের লক্ষ্যে জেলা ভাগ
মমতা বন্দ্যোপাধ্যায় নতুন সাতটি জেলা ঘোষণা করার পরই বিরোধী কংগ্রেস শিলিগুড়িকে পৃথক জেলা করার দাবিতে সরব হয়েছে কংগ্রেস। মাটিগাড়া ও ফাঁসি দেওয়া বিধানসবার কেন্দ্রের প্রাক্তন দুই বিধায়ক যথাক্রমে শঙ্কর মালাকার ও সুনীল তিরকেই নেতত্বে মিছিল করে কংগ্রেস। তাঁদের অভিযোগ, শিলিগুড়িকে পৃথক জেলা করার দাবি দীর্ঘদিনের। কিন্তু সেই দাবি মেনে শিলিগুড়িকে পৃথক জেলা করা হয়নি। শুধু তেইশের পঞ্চায়েত ভোটের লক্ষ্যে সাতটি নতুন জেলা করা হয়েছে। দ্রুত শিলিগুড়ি নিয়ে সিদ্ধান্ত না জানালে আন্দোলন আরও তীব্র হবে।

কংগ্রেসের আন্দোলনকে সমর্থন সিপিএম-বিজেপিরও
শুধু কংগ্রেসই নয়, এই দাবিকে সমর্থন জানিয়েছে বিজেপি ও সিপিএম। তারাও চায় শিলিগুড়ি পৃথক জেলা হওয়া দরকরা। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের দাবি, উত্তরবঙ্গ যে বঞ্চিত তা শিলিগুড়ি নিয়ে সিদ্ধান্তে আবার একবার প্রমাণিত হল। তিনি বলেন, এই ইস্যুতে শিলিগুড়ির সমস্ত রাজনৈতিক দলকে এক হয়ে আন্দোলনে নামতে হবে। দলমত নির্বিশেষে মানুষের এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়া উচিত।

শিলিগুড়ির ভৌগলিক অবস্থান মেনেই পৃথক জেলার দাবি
কংগ্রেসের দুই প্রাক্তন বিধায়ক জানিয়েছেন, শিলিগুড়িকে আলাদা জেলার স্বীকৃতি দিতে হবে ভৌগলিক অবস্থানের নিরিখে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। কেননা শিলিগুড়িকে আলাদা জেলা না করলে প্রশাসনিক কাজকর্মে অসুবিধা হয় বিস্তর। শুধু রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে জেলা ভাগ করলে হবে না। দেখতে হবে কোন জেলাকে কীভাবে ভাগ করলে প্রশাসনিক সুবিধা হয়। আবার শিলিগুড়ির ভৌগলিক অবস্থান যেহেতু আলাদা, তার অগ্রাধিকার পাওয়া উচিত।

রাজনীতির বাইরে গিয়ে একটু ভাবুক সরকার
শিলিগুড়ি ভৌগলিক অবস্থান আলাদা। শিলিগড়ি সমতল। তারপর জেলার বাকি অংশ পাহাড়। শিলিগুড়িতে মহকুমা পরিষদ রয়েছে, পাহাড়ে জিটিএ রয়েছে। আলাদা ভাবে পরিচালিচত হয় শিলিগুড়ি ও দার্জিলিংয়ের জেলার অবশিষ্টাংশ। তাহলে কেন শিলিগুড়িকে আলাদা জেলা করে এই সমস্যার সমাধান করা হবে না। কেন রাজনীতির বাইরে গিয়ে একটু ভাববে না সরকার, প্রশ্ন কংগ্রেস, সিপিএম ও বিজেপিরও।












Click it and Unblock the Notifications