Malda Murder Case: সাতসকালে মানিকচকে বোমা মেরে কংগ্রেস নেতা খুন, ব্যাপক উত্তেজনা
Malda Murder Case: সাতসকালে মালদহের মানিকচকে বোমাবাজি। খুন কংগ্রেস নেতা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। নিহত কংগ্রেস নেতা মোহাম্মদ সৈফুদ্দিন বলে জানা যাচ্ছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ধরমপুর বাজার এলাকায়। ঘটনার দীর্ঘক্ষণ ঘটনাস্থলেই মৃতদেহ পড়ে ছিল বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় মানিকচক থানার পুলিশ।
কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তলাশি (Malda Murder Case)। জানা যাচ্ছে, আজ রবিবার ছুটির দিন হওয়াতে ধরমপুর বাজারে মানুষের ভিড় ছিল। ঘটনাস্থলে ছিলেন কংগ্রেস নেতা মোহাম্মদ সৈফুদ্দিনও। দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত সে।

এমনকি মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানও ছিলেন। হঠাত করেই বাজারে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। একাধিক বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ (Malda Murder Case)। এমনকি তাঁকে লক্ষ্য করেই এই বোমা নিক্ষেপ করা হয় বলে অভিযোগ স্থানীয় মানুষের।
বোমার আঘাতে কার্যত ছিন্নভিন্ন হয়ে যায় মোহাম্মদ সৈফুদ্দিনের দেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক তৈরি হয়। মুহূর্তে গোটা বাজার ফাঁকা হয়ে যায়। বন্ধ হয়ে যায় দোকান। স্থানীয় মানুষের দাবি, মোহম্মদ বাজার করতে এসেছিলেন। সেই সময় হঠাত করেই একদল দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে বোমাবাজি শুরু হয়। মোহাম্মদ সৈফুদ্দিনের পিছন থেকে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। অন্যদিকে পরিবারের অভিযোগ, ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে।
সইফুদ্দিনের পরিবারের উপর আক্রোশ রয়েছে শাসকদল তৃণমূলের। আগেও পরিবারের এক সাদস্যকে খুন করা হয়। এবারও সেই ঘটনা। তবে ঘটনায় নাসির নামে এক ব্যক্তির হাত আছে বলে অভিযোগ পরিবারের। অবিলম্বে তাঁকে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও ভাবে যোগ নেই বলে দাবি। পারিবারিক কারণেই এই ঘটনা বলেও দাবি করা হয়েছে। অন্যদিকে সাতসকালে এভাবে ভিড় বাজারে বোমাবাজির ঘটনায় আইনশৃঙ্খলা ইস্যুতে শাসকদলকে তীব্র আক্রমণ শানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
অন্যদিকে ঘটনার পরেই ঘটনাস্থলে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি কারণে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। তবে পুরনো শত্রুতার জেরে খুন বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা। তবে সবটাই তদন্তের পরেই স্পষ্ট হবে বলে দাবি।












Click it and Unblock the Notifications