খারাপ আবহাওয়ার জের, পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর

খারাপ আবহাওয়ার জের, পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর

খারাপ আবহাওয়ার কারণে পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর। ২১ সেপ্টেম্বর সোমবার থেকে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রবিবার জানানো হয়েছে আবহাওয়ার কারণে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর শুরু করবেন ২৮ সেপ্টেম্বর। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে না গেলেও আধিকারিকদের এলাকা না ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে।

 আবহাওয়ার সতর্কবার্তা

আবহাওয়ার সতর্কবার্তা

আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে ২০ থেকে ২২ সেপ্টেম্বর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং ২১-২৩ সেপ্টেম্বর উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।

মুখ্যমন্ত্রীর আগেকার সফরসূচি

মুখ্যমন্ত্রীর আগেকার সফরসূচি

করোনা সংক্রমণের কারণে প্রায় ছয়মাসের বেশি সময় জেলা সফরে যেতে পারেননি মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক হয়েছিল মুখ্যমন্ত্রী ২১ সেপ্টেম্বর রওনা হয়ে ২৩ কিংবা ২৪ সেপ্টেম্বর কলকাতায় ফিরবেন।

মুখ্যমন্ত্রীর সংশোধিত সফর সূচি

মুখ্যমন্ত্রীর সংশোধিত সফর সূচি

ঠিক হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৮ সেপ্টেম্বর উত্তরবঙ্গ সফরে যাবেন। ১ তারিখ তাঁর কলকাতায় ফেরার কথা রয়েছে। জানা গিয়েছে, এই সফরে মুখ্যমন্ত্রী ৫ জেলাকে নিয়ে প্রশাসনিক বৈছক করবেন। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে প্রশাসনিক বৈছক করার কথা উত্তরকন্যায়। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারের প্রশাসনিক কর্তাদের নিয়ে পরের দিন দ্বিতীয় প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে।

 লকডাউন শুরু হওয়ার পর প্রশাসনিক বৈছক হয়েছিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে

লকডাউন শুরু হওয়ার পর প্রশাসনিক বৈছক হয়েছিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে

লকডাউন শুরু হওয়ার পর কেবল মাত্র দুই ২৪ পরগনা সফর করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাও আম্ফানের কারণে। এরপর প্রশাসনিক বৈছক করলেও, তা হলেছিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+