শিশুদিবসে দার্জিলিংয়ে শিশুদের মধ্যমণি মুখ্যমন্ত্রী মমতা, দিলেন চকোলেট, উপহার

আজ বৃহস্পতিবার শিশুদিবস। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন৷ শিশুদের দিন আজ। দিনভর দেশের বিভিন্ন জায়গায় উৎসব, অনুষ্ঠান হচ্ছে৷ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অন্যভাবে এদিনের সকালটা কাটালেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং সফরে রয়েছেন। আজ সকালে পাহাড়ের শিশু, কচিকাঁচাদের সঙ্গে সময় কাটালেন তিনি। কখনও তিনি তাদের আবদার রাখলেন। আবার কখনও তিনি বাচ্চাদের হাতে তুলে দিলেন চকোলেট৷

Mamata Banerjee

মুখ্যমন্ত্রী মঙ্গলবার দার্জিলিং গিয়েছেন। তারপর থেকেই মুখ্যমন্ত্রী সাধারণ মানুষদের সঙ্গে জনসংযোগ শুরু করে দেন। পাহাড়ের রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন তিনি৷ সাধারণ ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে৷

এদিনও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ছিলেন সরকারি আধিকারিকরাও৷ ম্যালের রাস্তায় হাঁটেন তিনি। এরপর দেখতে পান বাচ্চাদের। ব্যাস, তাদের সঙ্গেই গল্প জুড়ে দিলেন মুখ্যমন্ত্রী৷ প্রথমে কিছু দ্বিধা থাকলেও, পরে সহজ হয়ে যায় শিশুরাও৷ একে একে স্থানীয় শিশু, কিশোর, কিশোরীরা আসতে শুরু করেন।

মুখ্যমন্ত্রীও তাদের কাছে ডেকে নেয়। ম্যালের রাস্তাতেই বসার জায়গায় শুরু হয় গল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে কথা বলতে শুরু করেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেন তাদের মধ্যমণি হয়ে যান। স্থায়ীন সাধারণ মানুষরাও ভিড় করেন৷ তারা নির্দিষ্ট দূরত্বে ছিলেন। পরে তারাও মুখ্যমন্ত্রীর সঙ্গে অল্পস্বল্প কথা বলেন। মুখ্যমন্ত্রীও তাদের ডাকে সাড়া দেন।

প্রাতঃভ্রমণে বেড়িয়ে এদিন দার্জিলিংয়ের ম্যালে কচিকাঁচাদের সঙ্গে শিশু দিবস পালন করলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি সেখানকার শিশুদের হাতে উপহারও তুলে দেন। শিশুদের কাছে পেয়ে আপ্লুত মুখ্যমন্ত্রী। বেশ কিছুটা সময় তিনি সেখানে কাটান। বৃহস্পতিবার দার্জিলিং থেকে তাঁর শিলিগুড়ি আসার কথা। শুক্রবার বাগডোগরা হয়ে কলকাতা ফেরা মুখ্যমন্ত্রীর।

বুধবার সরস মেলার উদ্বোধন করেন তিনি। দার্জিলিং সফরে থাকাকালীন প্রতিদিনই প্রাতঃভ্রমণে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারও তার অন্যথা হয়নি। বিগত দিনেও সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+