তপনের প্রচার সভা থেকে NIA-ED-IT-কে নিশানা! মোদী ও মমতার গ্যারান্টির তফাত করলেন মুখ্যমন্ত্রী
অত্যাচার, অনাচার, ব্যাভিচারের সরকার। এইভাষাতেই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের অন্তর্গত তপনের সভা থেকে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোরে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএ-র ওপরে হামলা নিয়ে তিনি বলেন, মহিলারা কি হাতে বালা পরে বসে থাকবেন?
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগের রাতে গত ২০২২-এর দোসরা ডিসেম্বর বিস্ফোরণের যে ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছিল, সেই ঘটনাকে গুরুত্ব দিতে রাজি হননি মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, কোথায় একটা চকোলেট ফেটেছিল! সেই ঘটনায় কেন বাড়িতে বাড়িতে গিয়ে গ্রেফতার, সেই প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তপনের সভা থেকে দলের বুথ কর্মীদের গ্রেফতারি নিয়ে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, বুথ কর্মীদের গ্রেফাতর করবেন না। তিনি বলেছেন, তুমি বাড়ি বাড়ি যাবে, আর বুথ কর্মীরা চুপ করে বসে থাকবেন?
মোদী ও মমতার গ্যারান্টির তফাত
মুখ্যমন্ত্রী বলেন, মোদীর গ্যারান্টি হল এজেন্সি দিয়ে বিরোধীদের গ্রেফতার করা। একশো দিনের কাজ বন্ধ করা, আবাস প্রকল্পের টাকা না দেওয়া। যে তপনে মুখ্যমন্ত্রীর সভা সেখানকার তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের পাশাপাশি বিরোধী দলনেতার নাম না করে গদ্দার ও কুলাঙ্গার বলে আক্রমণ করেন। তিনি বলেন, এঁরাই দিল্লি গিয়ে বাংলার জন্য প্রাপ্ত বরাদ্দ আটকে দিয়েছে।
মুখ্যমন্ত্রী নিজের গ্যারান্টি প্রসঙ্গে বলেন, লক্ষ্মীর ভান্ডার হল গ্যারান্টি। স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড হল গ্যারান্টি। মুখ্যমন্ত্রী বলেন, সন্দেশখালির যে মহিলা প্রথম অভিযোগ করেছিলেন, যাঁকে বিজেপি প্রার্থী করেছে, সেই মহিলাও লক্ষ্মীর ভান্ডার ও স্বাস্থ্যপাথীর সুবিধা পান। তাঁর সরকার করেছিল বলেই সুবিধা পাওয়া যাচ্ছে, বলেন মুখ্যমন্ত্রী।
বিজেপির বিরুদ্ধে অভিযোগ
মুখ্যমন্ত্রী বলেন, ভোট এলেই সিআরপিএফ আর সিআইএসএফ আসে। সিবিআই-বিজেপি ভাই-ভাই বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ইডি আর ইনকাম ট্যাক্স বিজেপির ফান্ডিং বাক্স। বিএসএফ ভোটের সময় বিজেপির হয়ে কাজ করে বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ক্ষমতা থাকলে ভোটে জিতে দেখাক।
তবে শুধু এদিনই নয়, কোচবিহারে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, এনআইএ, ইডি, আয়কর ও বিএসএফ-সিআইএসএফ বিজেপির হয়ে কাজ করছে। তিনি নির্বাচন কমিশনের কাছে বিজেপির ক্ষমতার অপব্যবহারের দিকে নজর দেওয়ার আহ্বান করেছিলেন।
সব জায়গাতেই গেরুয়া
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, সব রেল স্টেশন গেরুয়া করে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের স্বাস্থ্য কেন্দ্রগুলিকেও গেরুয়া রং করার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, রেশনে সবার জন্য চালের বন্দোবস্ত করার পরেও, কেন প্রধানমন্ত্রী মোদীর ছবি থাকবে?
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications