প্রবল বর্ষণ রাজ্যে, উত্তরবঙ্গ সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী

প্রবল বর্ষণ রাজ্যে, উত্তরবঙ্গ সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর আজই প্রথম উত্তরবঙ্গ সফরে যাওয়া কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু বর্ষণে ভাসছে বাংলা। উত্তরবঙ্গের অবস্থাও ভাল নেই। তাই উত্তরবঙ্গ সফর বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত স্থগিত থাকল। পরে তিনি দিন ঘোষণা করবেন বলে জানিয়েছেন।

স্থগিত উত্তরবঙ্গ সফর

স্থগিত উত্তরবঙ্গ সফর

বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জেলাতেই শুরু হয়েছে প্রবল বর্ষণ। একাধিক নদীতে জল বাড়তে শুরু করেছে। প্লাবিত একাধিক গ্রাম। পরিস্থিতি খতিয়ে দেখে উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সারাদিন রাজ্যের বিভিন্ন জেলার পরিস্থিতির দিকে নজর রাখবেন তিনি।

বিপর্যস্ত কলকাতা

বিপর্যস্ত কলকাতা

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ সংলগ্ন এলাকায় ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা শহরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। গতকাল থেকে অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত শহর। একাধির রাস্তায় জল জমেছে। হেস্টিংস, পার্কস্ট্রিট, সাদার্ন অ্যাভিনিউ থেকে শুরু করে উত্তর কলকাতার একাধিক জায়গায় জলমগ্ন। জল জমে বিপর্যন্ত কলকাতা সংলগ্ন বেহালা, বাঙ্গুর, লেকটাউন এলাকারও।

শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি

শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি

গোটা দক্ষিণবঙ্গ জুড়েই চলছে বৃষ্টি। ১৫টি জেলায় প্লাবনের সতর্কতা জারি করা হয়েছে। একাধিক ব্যারেজ থেকে জল ছাড়তে শুরু করায় নীচু এলাকা প্লাবিত হতে শুরু করে দিয়েছে। দক্ষিণবঙ্গে হাওড়া, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিমবর্ধমানের একাধিক জায়গায় জল জমে গিয়েছে। শনিবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি গবে বলে জানানো হয়েছে।

দার্জিলিঙে ধস

দার্জিলিঙে ধস

প্রবল বর্ষণে দার্জিলিঙের ভালুখোলায় ধস নেমেছে। রেল লাইনের টানেল তৈরির করছিলেন শ্রমিকরা। সেখানে ধস নেমে ২ জন মারা গিয়েছেন। ৫ জন আহত। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং কোচবিহারে আগামিকাল পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+