কালীপুজোর ভাসানকে কেন্দ্র করে সংঘর্ষের রেশ, উত্তর ২৪ পরগনায় আহত ৫
কালীপুজোর ভাসানকে কেন্দ্র করে সংঘর্ষের রেশ, উত্তর ২৪ পরগনায় আহত ৫
কালীপুজোর ভাসানকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার হাবরার গুমা মথুরাপুর মাঠপাড়ার এলাকায়। ঘটনায় গুরুতর জখম হল উভয়পক্ষের ৫ জন। বৃহস্পতিবার দিনভর উত্তেজনা জারি রয়েছে এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার হাবরার গুমা মথুরাপুর মাঠপাড়ার এলাকায় বুধবার রাতে কালী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে এলাকাবাসীর সঙ্গে গণ্ডগোলে জড়িয়ে পড়ে পুজো ভাসানকারীরা।
তাদের অভিযোগ, ভাসানের সময় দুপক্ষের মধ্যেই বচসা বাঁধে। হাতাহাতিও হয় কিন্তু এরই মধ্যে ৩৫ বছরের কৃষ্ণ বারুইয়ের বাড়ি মথুরাপুরে। এই গণ্ডগোলের মধ্যে একটি ধারালো অস্ত্র বের করে বিশ্বনাথ বিশ্বাস, তাপস বিশ্বাস এবং বাবু বিশ্বাসকে এলোপাতাড়ি কোপ মারে।
এরপর তাঁদেরকে স্থানীয় বাসিন্দারা হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক পরীক্ষা করার পর তাদের ছেড়ে দেওয়া হয়। এই বিষয় নিয়ে হাবরা থানা একটি লিখিত অভিযোগ দায়ের হয়। হাবরা থানার পুলিশ নিতাই বিশ্বাস (১৮) ও কৃষ্ণ বারুইকে কালীপুজোর বিসর্জনকারীদের মারধর করার অভিযোগে গ্রেফতার করে হাবরা থানার পুলিশ। ধৃত নিতাই বিশ্বাস ও কৃষ্ণ বারুই এই দুই অভিযুক্তকে বৃহস্পতিবার বনগাঁ মহাকুমা আদালতে পাঠানো হলে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।












Click it and Unblock the Notifications