Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

West Bengal: পিটিয়ে খুন যুবককে, রণক্ষেত্র নকশালবাড়ি! পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ

West Bengal: এক ব্যক্তিকে পিটিয়ে খুনের ঘটনার অভিযোগ ঘিরে রণক্ষেত্র নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা এলাকা। এশিয়ান হাইওয়েতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের।

আর এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি (West Bengal) এলাকাতে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে জেলার অতিরিক্ত ( West Bengal Police) পুলিশ সুপার, বিডিও, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ ও বিশাল পুলিশ বাহিনী সহ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা।

West Bengal: পিটিয়ে খুন যুবককে

কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত বুধবার রাতে। সুধীর নাগাসিয়া নামে এক ব্যক্তি তাঁর চার বছরের অসুস্থ ছেলেকে পিকআপ ভ্যানে করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। আর সেই সময় মুড়িবস্তি এলাকায় তাঁর পথ এক ব্যক্তি আটকায় বলে অভিযোগ। আর তা নিয়ে ঘটনাস্থলে দু'জনের মধ্যে বচসা শুরু হয়।

অভিযোগ, এরই মধ্যে আশপাশের কিছু যুবক সুধীরকে বেধড়ক মারধর করে পালিয়ে যায়। ঘটনায় গুরুতর জখম হন সুধীর। এরপর তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও অবস্থা গুরুতর হওয়াতে সধীরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।

আর সেখানেই মৃত্যু হয় সুধীরের। ঘটনার পরই নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করে সুধীরের পরিবার। মৃত ওই ব্যক্তি হাতিঘিসা বড় ঝাড়ু জোতের মুড়িবস্তি এলাকায় বিজয়নগর চা বাগানের বাসিন্দা বলে জানা গিয়েছে। এলাকাতে সুধীরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ হয়ে ওঠে।

বুধবার সকাল থেকেই হাতিঘিসায় এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকার মানুষজন। ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। একই সঙ্গে অভিযুক্তদের কড়া শাস্তির দাবিতে সরব হন।

যা নিয়ে একেবারে হাতে তীর ধনুক নিয়ে ও রাস্তায় টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ। আর এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে জাতীয় সড়কের উপর। দীর্ঘ যানজট গোটা রাস্তা জুড়ে। রাস্তায় বেরিয়ে সমস্যায় সাধারণ মানুষ। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।

দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। অন্যদিকে অভিযুক্তদের খোঁজেও তল্লাশি শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। কীভাবে এই ঘটনা তা সরজমিনে খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+