মালদায় হাঁটলেন মুখ্যমন্ত্রী, সাধারণ মানুষের সঙ্গে হাত মিলিয়ে কথা মমতার

উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি মালদায় এলেন। রায়গঞ্জের মতো মালদাতেও তিনি দীর্ঘ পথ হাঁটলেন। মানুষের সঙ্গে জনসংযোগ করলেন।

আজ মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা এবং পদযাত্রা ছিল। বেলা ১১ টার পর মালদা পুলিশ লাইনে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণ করে। সেখান থেকে মালদা জেলা ক্রীড়া সংস্থা ময়দান পর্যন্ত পদযাত্রার কথা ছিল মুখ্যমন্ত্রীর।

মালদায় সাধারণ মানুষের সঙ্গে হাত মিলিয়ে কথা মমতার

মালদায় নেমেই সাধারণ মানুষের সঙ্গে জন সংযোগ শুরু করে দেন তিনি৷ পদযাত্রা শুরু হয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। রাস্তার দুই দিকে প্রচুর সংখ্যায় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তৃণমূলের কর্মী - সমর্থকরা ছিলেন। বাড়ির মহিলারাও মুখ্যমন্ত্রীকে দেখার জন্য ভিড় করেন। রাস্তার দু'ধার মোটা দড়ি দিয়ে আটকানো ছিল।

সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীকে দেখে হাত বাড়িয়ে দেন। তিনিও কালবিলম্ব করেননি। সাধারণ মানুষদের সঙ্গে হাত মেলান। হাত জোড় করে প্রণাম ভঙ্গিতে তিনি পথ হাঁটেন। মুখ্যমন্ত্রীকে দেখার জন্য কয়েক জায়গায় ভিড় হামলে পড়েছিল৷ নিরাপত্তারক্ষীরা তাদের সরিয়ে দিচ্ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দেন। সকলের সঙ্গেই তিনি জন সংযোগ করেন।

মালদা জেলা ক্রীড়া সমস্ত ময়দানে প্রশাসনিক সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পের অনুদান সাধারণ বাড়ির মহিলাদের হাতে তুলে দেওয়া হয়৷ এদিনও মুখ্যমন্ত্রী দুটি ছোট্ট শিশুকে কোলে তুলে নিয়েছিলেন। মেহগিনি গাছের চারাও তুলে দেওয়া হয়।

মালদায় এদিন প্রশাসনিক ব্যস্ততা তুঙ্গে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা মালদা শহরকে। অন্যদিকে আজই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা। রাহুল গান্ধীর এই মিছিলে সিপিএম নেতৃত্বরাও অংশ নেন। ফলে মালদার রাজনৈতিক অবস্থান এদিন নজরকাড়া।

চোপড়া ও রায়গঞ্জে মুখ্যমন্ত্রী জন সংযোগ যাত্রা করেছেন। কর্মসূচিও বদল করা হয়েছিল মুখ্যমন্ত্রীর। আরও বেশি করে মাটির কাছাকাছি যেতে চাইছেন মুখ্যমন্ত্রী। ভোটের আগে উত্তরবঙ্গে বেশি করে মানুষের কাছাকাছি পৌঁছাতে চাইছেন তিনি।

এছাড়াও এইসব এলাকায় কংগ্রেসের একটা ভোটব্যাঙ্ক আছে। এদিকে বিজেপিও ভালো ফল করেছে। এবার রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা বাংলায় করছেন। উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদে তাঁর ন্যায়যাত্রা আছে। ফলে কংগ্রেসও মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী একই লক্ষ্যে রয়েছেন। এমনই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+