Mamata Banerjee: মমতা ২ তুষার চিতার নাম রাখলেন চার্মিং ও ডার্লিং, রেড পান্ডাদেরও পরিচিতি দিলেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মসূচিতে রয়েছেন দার্জিলিংয়ে। আজ সেখানে সরস মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকে নিশানা করেছেন কেন্দ্রকে।

তবে সকালে মুখ্যমন্ত্রীকে পাওয়া গেল হাল্কা মেজাজে। প্রতিবারের মতো এবারেও পাহাড়ে মর্নিং ওয়াক মাস্ট। মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে সরকারি আধিকারিকদের নিয়েও প্রাতঃভ্রমণে বের হন মমতা।

Mamata Banerjee

পাহাড় হোক বা সমতল- প্রতিদিন প্রাতঃভ্রমণ করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভ্যাস। গত সোমবার বিকেলে দার্জিলিং সফরে এসেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সকালেও তিনি পাহাড়ে প্রাতঃভ্রমণের পাশাপাশি জনসংযোগ করেছেন। কচিকাঁচাদের সঙ্গে হাত মিলিয়েছেন।

শীতবস্ত্রের দোকানে ঢুকে দামও জিজ্ঞেস করেছেন মুখ্যমন্ত্রী। আজ সকালেও তিনি প্রাতঃভ্রমণে বের হন। রিচমন্ড হিল থেকে নেমে সরাসরি হিলকার্ট রোড যাওয়ার পথে দার্জিলিং চিড়িয়াখানার সামনে পৌঁছে যান তিনি। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন দার্জিলিং পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কের ডিরেক্টর বাসবরাজ।

মুখ্যমন্ত্রী আগেও হস্তিশাবক-সহ নানা প্রাণীর নামকরণ করেছেন। শুধু তাই নয়, রাজ্য সরকারের নানা প্রকল্পের নামও তাঁর দেওয়া। জনপ্রতিনিধিরাও তাঁকে অনুরোধ করেন ম্যাগাজিন বা কোনও কর্মসূচির নামকরণ করতে। অনেকে সন্তানের নামও রেখেছেন মুখ্যমন্ত্রীর দেওয়া নামেই।

আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেই দুটি তুষার চিতা ও চারটি রেড পান্ডার কথা জানান বাসবরাজ। এরপর তাদের নাম দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথামতো তুষার চিতা দুটির নাম রাখা হয় ডার্লিং ও চার্মিং। এ ছাড়া মুখ্যমন্ত্রী চারটি রেড পান্ডার নাম রাখেন হিলি, পাহাড়িয়া, ভিকট্রি ও ড্রিম। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পর এ কথা জানিয়েছেন দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ। মুখ্যমন্ত্রী এভাবে নামকরণ করায় উচ্ছ্বসিত বন আধিকারিকরাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+