বাংলায় পরিবর্তন দরকার, জলপাইগুড়িতে প্রচারে এসে বললেন মিঠুন
পশ্চিমবঙ্গে পরিবর্তন দরকার। উত্তরবঙ্গে এসে এই বার্তাই দিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। বিজেপির তারকা প্রচারক হিসেবে তিনি আছেন। সেই প্রচারকের ভূমিকাতেই এবার রাজনীতির ময়দানে মিঠুন চক্রবর্তী।
উত্তরবঙ্গের তিন জেলায় ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারে ঝড় তুলেছেন উত্তরবঙ্গে৷ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও প্রচারে যাচ্ছেন উত্তরবঙ্গে। শেষবেলায় প্রচারে অভিনেতা মিঠুন চক্রবর্তী।

রবিবার পয়লা বৈশাখ৷ এই দিনেই তিনি প্রচারের জন্য হাজির হলেন উত্তরবঙ্গে। এদিন বাগডোগরা বিমান বন্দরে নামেন তিনি৷ প্রচুর বিজেপি নেতা - কর্মী বিমান বন্দরের বাইরে অপেক্ষা করেছেন। মিঠুনকে বরণ করে নেওয়া হয়৷
বাংলায় তৃণমূল কংগ্রেসের শাসন চলছে। এবার বাংলায় বদল আসা দরকার৷ এটা জরুরি হয়ে গিয়েছে। এই কথাই বললেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। গতবার 'জাত গোখরো' ডায়ালগ বলে বিতর্কে জড়িয়েছিলেন মিঠুন। থানা পর্যন্ত ওই মামলা গড়ায়। মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়েছিল।
এবার কি সেই সব সিনেমার ডায়ালগ দিয়েই প্রচার শুরু করবেন মিঠুন? প্রশ্ন শুনে হেসে উঠেছিলেন মহাগুরু। তিনি বলেন, এবার তালিকায় কাবুলিওয়ালা আছে৷ কাবুলিওয়ালার ডায়ালগ থাকবে। মিঠুনের কথায়, " এবার মনে হয় কাবুলিওয়ালা দিয়ে শুরু করব।"
জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে প্রচার মিঠুনের। ময়নাগুড়িতে রোড শো করতে বাগডোগরা বিমানবন্দরে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। পর পর তিন দিন প্রচার করবেন মিঠুন চক্রবর্তী। জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ারে প্রচার আছে মিঠুন চক্রবর্তী। গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন। বাংলা জুড়ে তাঁকে প্রচার করতেও দেখা যায়।












Click it and Unblock the Notifications