Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election: কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থাকবে রাজ্য পুলিশও! তিন লোকসভা আসনের কোথায় কত বাহিনী দেখুন

Lok Sabha Election 2024: আগামী ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচন। দেশের পাশাপাশি রাজ্যের তিন লোকসভা আসনে ভোট হবে। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই তিন আসনে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করাতে মরিয়া নির্বাচন কমিশন। আর সে লক্ষ্যে বাহিনী মোতায়েন পরিকল্পনা চূড়ান্ত করল কমিশন।

যদিও উত্তরের তিন আসনে সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা তা নিয়ে একটা ধোঁয়াশা ছিল। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপেই নির্বাচন (Lok Sabha Election 2024) হবে বলে জানা গিয়েছে।

Central force arrangements in loksabha elections 2024

  • Lok Sabha Election 2024: কোথায় কত বাহিনী

কমিশন সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ারের মোট ১৩০০ বুথ রয়েছে। আর সেই সমস্ত বুথে মোট ৬৩ কোম্পানি আধাসেনা বাহিনী মোতায়েন থাকবে বলে জানা গিয়েছে। পাশাপাশি কোচবিহারে ২৫৩৭টি বুথের নিরাপত্তার জন্য মোট ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হবে। এছাড়াও জলপাইগুড়ির ১,৬০৮টি বুথ রয়েছে। এই সমস্ত বুথের পাহারায় মোট ৭৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে নির্বাচন কমিশন (Lok Sabha Election 2024) সূত্রে জানা গিয়েছে।

  • Lok Sabha Election 2024: মোতায়েন থাকবে রাজ্যপুলিশ

কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ভোটের দিন বিশাল সংখ্যায় রাজ্য পুলিশও মোতায়েন (Lok Sabha Election 2024) থাকবে। কেমন আলিপুর দুয়ারে লোকসভা নির্বাচনের জন্য ১৪২ জন মহিলা কনস্টেবল, ৩০৩ জন এসআই বা এএসআই ও ইনসপেক্টর পদমর্যাদার ২২ জন অফিসার কাজে থাকবে। এছাড়াও কুইক রেন্সপোন্স টিমও থাকবে। অন্যদিকে কোচবিহারে এএসআই পদমর্যাদার ৫১৯ জন, ইনসপেক্টর পদের ৪০ জন, রাজ্য পুলিসের সশস্ত্র বাহিনীর ১,১১৬ জন বাহিনী থাকবে বলেও বাংলা এক সর্বভারতীয় প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জলপাইগুড়ি পুলিসের সশস্ত্র বাহিনীর ৮৭২ জন, ১৭৮ জন মহিলা কনস্টেবল, এসআই পদমর্যাদার ৩৯৮ জন এবং ইনসপেক্টর পদের ২৭ জন আধিকারিক থাকবে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকবে বলেও জানা গিয়েছে।

  • Lok Sabha Election 2024: নজর রাখবে কমিশন

ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর কাজ নিয়ে একাধিকি সময় প্রশ্ন উঠেছে। এমনকি বাহিনীকে বিপথে চালানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে বিরোধীদের। এবার যাতে সেই অভিযোগ সামনে না আসে সেজন্য ইতিমধ্যে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি ভোটের দিনে কেন্দ্রীয় বাহিনীর কাজের উপর নির্বাচন কমিশন বিশেষ নজরদারি চালাবে বলেও জানা গিয়েছে। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিজস্ব সার্ভিলেন্স টিম রাখছে কমিশন (Lok Sabha Election 2024)। ভোটের আগে থেকে এই টিম নজর রাখবে কেন্দ্রীয় বাহিনীর উপর। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+