Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Dhupguri Sub Division: মুখ্যমন্ত্রী ঘোষণা করতেই উৎসব ধূপগুড়িতে! তৃণমূলই কথা রাখে, বলছেন বিধায়ক

Dhupguri Sub Division: মুখ্যমন্ত্রী বিদেশ সফরে যাওয়ার আগে ধূপগুড়িকে নিয়ে বড় ঘোষণা! মহকুমা ঘোষণার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২ রা সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনের প্রচারে এসে ধূপগুড়িকে মহকুমা করা হবে বলে ঘোষণা করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।

আর এরপরেই সেই প্রক্রিয়া (Dhupguri Sub Division) শুরু করে দিল নবান্ন। আর এই ঘোষণার পরেই উৎসবের মেজাজ ধূপগুড়ি জুড়ে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর এহেন ঘোষণার পরেই সাংবাদিক সম্মেলন করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ, ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়ক নির্মল চন্দ্র রায়।

 মুখ্যমন্ত্রী ঘোষণা করতেই উৎসব ধূপগুড়িতে!

জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বলেন, মিথ্যা প্রতিশ্রুতি তৃণমূল কংগ্রেস দেয় না। আর সেটাই আরও একবার প্রমাণ হল একই সঙ্গে বিজেপিকেও তীব্র আক্রমণ শানান তৃণমূল নেত্রী। মহুয়া গোপের দাবি, ভাওতা দেয় বিজেপি, মিথ্যা প্রতিশ্রুতি দেয়। ধূপগুড়িকে কথা মতো মহকুমা (Dhupguri Sub Division) ঘোষণা করা হলো।

বিধায়ক নির্মল চন্দ্র রায় বলেন, অভিষেক বন্দোপাধ্যায় ঘোষণা করেছেন মহকুমা (Dhupguri Sub Division) হবে। তখন কিছু মানুষ অনেক কিছুই বলেছিলেন। কিন্তু তৃণমূল কংগ্রেস যা বলে তা করে। মুখ্যমন্ত্রী বিদেশে যাওয়ার আগে ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করেছেন। এর ফলে প্রমাণ তৃণমূল কংগ্রেস কথা দিয়ে কথা রাখেন।

উল্লেখ্য, গত ৫ ই সেপ্টেম্বর উপনির্বাচন হয় ধূপগুড়িতে। ধূপগুড়িকে মহকুমা করা হবে বলে ঘোষণা করেন অভিষেক। আর সেটাই কার্যত তরুপের তাস হয়ে ওঠে। ৮ ই সেপ্টেম্বর ফলাফল প্রকাশ হতেই দেখা যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় জয়লাভ করেছেন। বিধায়ক হিসেবে এখনও শপথ নেননি তিনি।

ফলাফল সামনে আসার চারদিনের মাথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করলেন। আর এতে খুশি ধূপগুড়িবাসী। রীতিমতো বাজি পটকা ফাটাতে দেখা গেল ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের সদস্যদের। এদিকে ধূপগুড়িকে মহকুমা ঘোষণার পর এদিন সন্ধ্যায় ধূপগুড়ি গ্ৰামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়েও চলে মিষ্টি বিতরণ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+