এসএসসি দুর্নীতি-কাণ্ডে সুবীরেশ ভট্টাচার্যকে জেরা, কলকাতার বাড়ি সিল করল সিবিআই

এসএসসি দুর্নীতি-কাণ্ডে সুবীরেশ ভট্টাচার্যকে জেরা, কলকাতার বাড়ি সিল করল সিবিআই

এসএসসি দুর্নীতি-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! উত্তরবঙ্গ বিশ্বাবিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে জেরা সিবিআই আধিকারিকদের। তাৎপর্যপূর্ণ ভাবে এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান হিসাবে কর্মরত ছিলেন সুবীরেশ ভট্টাচার্য। ফলে বেশ কিছু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এদিন দফায় দফায় সুবীরেশবাবুকে জেরা তদন্তকারীরা সংস্থার। অন্যদিকে কলকাতায় সুবীরেশবাবুর ফ্ল্যাটেও এদিন হানা দেন তদন্তকারী সংস্থা। যদিও বাঁশদ্রোণীর ওই ফ্ল্যাটে সেই সময় কাউকে পাননি গোয়েন্দারা। আর তাই ফ্ল্যাটের বিভিন্ন জায়গা সিবিআইয়ের তরফে সিল করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

 সুবীরেশ ভট্টাচার্যকে জেরা

সুবীরেশ ভট্টাচার্যকে জেরা

এসএসসি দুর্নীতি মামলায় তদন্ত করছে সিবিআই। আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়টি দেখছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যে এই মামলাতে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে সিবিআই। এমনকি একাধিক ব্যক্তিকে জেরা করেছেন তদন্তকারী সংস্থা। বেশ কিছু নতুন তথ্য হাতে পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। আর সেই সমস্ত তথ্য খতিয়ে দেখতেই উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে জেরা বলে সিবিআই সূত্রে খবর। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টের বাগ কমিটির রিপোর্টেও এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যানের নাম ছিল বলে খবর।

একাধিক প্রশ্ন তাঁকে করা হয়েছে

একাধিক প্রশ্ন তাঁকে করা হয়েছে

সুবীরেশ ভট্টাচার্য এই মুহূর্তে উত্তরবঙ্গ বিশ্বাবিদ্যালয়ের উপাচার্য। আর এরপরেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হানা দেয় সিবিআই। বুধবার সকাল সাড়ে ৯ টা নাগাদ দুটি গাড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হানা দেয় সিবিআইয়ের দশ থেকে বারো জনের একটি বিশেষ দল। প্রথমে তাঁরা যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের বাসভবনে। সেখানে প্রায় ঘন্টা খানেক সুবীরেশবাবুকে জিজ্ঞাসাবাদ করেন বলে জানা যাচ্ছে। একাধিক প্রশ্ন তাঁকে করা হয়েছে বলে জানা যাচ্ছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য এসএসসির চেয়ারম্যান থাকাকালীন তার বিরুদ্ধে নিয়োগ দূর্নীতিতে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। সেই বিষয়েও প্রশ্ন কয়রা হয় বলে জানা যাচ্ছে।

উপাচার্যের চেম্বারে সিবিআই আধিকারিকরা যান

উপাচার্যের চেম্বারে সিবিআই আধিকারিকরা যান

শুধু বাসভবনেই নয়, প্রশাসনিক ভবনে উপাচার্যের চেম্বারে সিবিআই আধিকারিকরা যান বলে জানা যাচ্ছে। পরে সেখানে তলব করা হয়ে বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট রেজস্টার স্বপন রক্ষিতকেও। সেই অভিযোগের তদন্তেই এদিন হানা দেয় সিবিআই। সিবিআইয়ের দলটি দুটি ভাগে ভাগ হয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ও আরেকটি উপাচার্যের আবাসনে হানা দেয় বলে খবর। আর তা ঘিরে একেবারে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিশ্ব বিদ্যালয় চত্বরে।

নিয়োগ কেলেঙ্কারির অন্যতম ষড়যন্ত্রী

নিয়োগ কেলেঙ্কারির অন্যতম ষড়যন্ত্রী

অন্যদিকে দু'দিনের সিবিআই হেফাজতের পরে এসপি সিনহা এবং অশোক সাহাকে আলিপুর সিবিআই আদালতে আজ ফের পেশ করা হয়। দীর্ঘ শুনানি শেষে ধৃত দুজনেরই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বলে রাখা প্রয়োজন, এসপি সিনহা এবং অশোক সাহাকে ইতিমধ্যে নিয়োগ কেলেঙ্কারির অন্যতম ষড়যন্ত্রী বলে উল্লেখ করেছে সিবিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+