CBI Raid: কোচবিহারে তৃণমূল নেতার বিএড কলেজে অভিযান সিবিআইয়ের

উত্তরবঙ্গের কোচবিহার জেলাতেও চলছে সিবিআই তল্লাশি অভিযান। একটি বিএড কলেজে তদন্তকারীরা রয়েছেন। এই খবর লেখার সময় সেখানেই তারা অভিযান চালাচ্ছেন বলে খবর। রাজ্যের একাধিক জায়গায় সকাল থেকেই চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান। মূলত তৃণমূল কংগ্রেসের নেতা ও কাউন্সিলরদের বাড়িতেই হানা দেওয়া হয়েছে।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত চালাচ্ছিল। সেই তদন্তেই ফের এই অভিযান। এমনই জানা যাচ্ছে। কোচবিহারেও তৃণমূল নেতার বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কোচবিহার ২ ব্লকের তৃণমূল সভাপতি সজল করের বাড়িতে প্রথমে তদন্তকারীরা হানা দিয়েছিলেন। কয়েকটি বাড়িতে সিবিআই তল্লাশি চালিয়েছেন।

CBI Raid

বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রথমে সজল করের বাড়িতে হানা দেন। বেশ কয়েকজন আধিকারিক এসেছিলেন সেখানে। বেশ কিছু সময় তারা ওই বাড়িতে কাটান। এরপর সেখান থেকে বেরিয়ে শ্যামল করের বাড়িতে পৌঁছে যান তদন্তকারীরা। সজল ও শ্যামল সম্পর্কে দুই ভাই। সজল কর এলাকার তৃণমূল নেতা। তার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিয়েছে। ঘটনায় শুরু হয়ে যায় রাজনৈতিক চাপান উতোর।

শ্যামল কর, সজল কর ও আরও কয়েক ভাই মিলে একটি বিএড কলেজ চালান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এরপর সেই কলেজে হানা দেয়। কলেজের নাম বিএল এডুকেশনাল টিচার ট্রেনিং কলেজ। ভিতরে গিয়ে তল্লাশি অভিযান চালাতে শুরু করেন। কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা বাইরে নিরাপত্তার জন্য পাহারা দিচ্ছেন। বিএড কলেজের কর্মীদেরও সিবিআই জিজ্ঞাসাবাদ করছে। এমনটাই সূত্র মারফত খবর। শ্যামল করের ভাই সজল করকে ডেকে পাঠিয়েছে সিবিআই। তিনি এসে কলেজে ঢুকে যান। তিনিও জেরার মুখে পড়েছেন বলে খবর।

মুর্শিদাবাদের ডোমকলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিয়েছে। সেখানে দুটি জায়গায় অভিযান চলছে। কলকাতায় বিধায়ক অদিতি মুন্সির স্টুডিওতে পৌঁছেছে তদন্তকারী দল। রাজ্যের আট জায়গায় এই অভিযান চালানো হচ্ছে বলে খবর। এই খবর লেখার সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রত্যেকটি জায়গাতেই তল্লাশি চালাচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একাধিক জনকে।

কিছু নথিপত্র উদ্ধার করেছেন তারা। এমনটাই সূত্রের খবর। তৃণমূল কংগ্রেস এই ঘটনায় বিজেপির চক্রান্ত দেখছে। অমিত শাহ সভা করে গিয়েছেন রাজ্যে। পরদিনই এইভাবে তল্লাশি অভিযান শুরু করল এজেন্সি। রাজনৈতিকভাবে তৃণমূলকে সরাতে পারছে না গেরুয়া শিবির। তাই কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে চক্রান্ত করছে। এই অভিযোগ তোলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+