বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ, মানিকচকের ১৪ জন বিজেপি নেতার বিরুদ্ধে মামলা
১৪ জন বিজেপি নেতাদের বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্র মামলা। জেলা বিজেপির পদাধিকারি থেকে মন্ডল নেতৃত্বের বিরুদ্ধে মামলা। একেবারে লোকসভা ভোটের প্রাক্কালে শনিবার এই ঘটনা সামনে আসতেই সরগরম মানিকচকের রাজনৈতিক মহল।
বিজেপির অভিযোগ আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির বুথ স্তরের প্রচার রুখতে তৃণমূলের ইশারায় মানিকচক থানার পুলিস মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে বিজেপির পদাধিকারী কার্যকর্তাদের।যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন দাবি তৃণমূলের,তাদের দাবী পুলিস নিজের কাজ করছে।

মানিকচক থানার পুলিস সূত্রে জানাগেছে বিগত বছর রাম নবমীর ধর্মীয় মিছিলের আয়োজন করা হয়েছিল মানিকচকে।এই মিছিলটি মথুরাপুর অঞ্চলের কামালপুর থেকে মানিকচক দুর্গা মন্দির পর্যন্ত যায়।এই মিছিলেই বেআইনি অস্ত্র সহ যে সমস্ত ব্যক্তিরা মিছিলে অংশগ্রহণ করেছিলেন তাদের চিহ্নিত করে রেখেছিল পুলিস।
তাদের মধ্যেই ১৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিজেপির অভিযোগ যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা সকলেই বিজেপির পদাধিকারী। সৌমেন মণ্ডল মানিকচক দুই মণ্ডলের শক্তি প্রমুখ।এছাড়াও বিষ্ণু রজক, সাগর মাহালদার, অভিষেক মণ্ডল, সুশীল মণ্ডল,প্রীতম রজক, সন্তোষ মন্ডল, লিলাশীষ মিশ্র সহ অন্যান্যরা যুব মোর্চার সঙ্গে যুক্ত।












Click it and Unblock the Notifications