মালবাজারের ঘটনায় বন্ধ হল দুর্গা কার্নিভাল, ঘটনাস্থলে বিজেপির প্রতিনিধি দল
মালবাজারের ঘটনায় প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা। যদিও ইতিমধ্যে এই ঘটনায় বিস্তারিত রিপোর্ট নবান্নের তরফে চাওয়া হয়েছে। কীভাবে এই ঘটনা তা নিয়ে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে।
মালবাজারের ঘটনায় প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা। যদিও ইতিমধ্যে এই ঘটনায় বিস্তারিত রিপোর্ট নবান্নের তরফে চাওয়া হয়েছে। কীভাবে এই ঘটনা তা নিয়ে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। খোঁজ পাওয়া যাচ্ছে না বহু মানুষের। চলছে উদ্ধার কাজ।
এই অবস্থায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ফলে এমন পরিস্থিতিতে বন্ধ করা হল কার্নিভাল। ইতিমধ্যে এই বিষয়ে নির্দেশ জারি করা হয়েছে বলেও জানা যাচ্ছে।

শোকের ছায়া নেমে এসেছে।
আগামীকাল শুক্রবার জেলার বিভিন্ন অংশে পুজো কার্নিভাল হওয়ার কথা রয়েছে। সেই মতো জলপাইগুড়িতেও কার্নিভালের প্রস্তুতি চলছিল। কিন্ত মালবাজারে ভয়াবহ দুর্ঘটনার পরেই এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে। বহু মানুষের ভেসে যাওয়ার ঘটনার পর পুজো কার্নিভাল করা যায় কিনা তা নিয়ে বৈঠকে বসেন জেলা প্রশাসনের আধিকারিকরা। বৈঠকের পর জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানিয়েছেন, পরিস্থিতি মোটেই স্বাভাবিক নয়। এমন সময় পুজো কার্নিভাল মানুষ চাইছে না বলেও দাবি তাঁর। আর তাই এই অনুষ্ঠান বাতিল করা হল বলে দাবি জেলাশাসকের।

এটা একটা দূর্ঘটনা মাত্র।
তবে ঘটনার দায় এড়াতে তৎ পর প্রশাসন। জেলা পুলিশ সুপারের দাবি, এটা একটা দূর্ঘটনা মাত্র। গত ২০ বছরে এই রকম দূর্ঘটনা ওই মাল নদীতে ঘটেনি বলে দাবি। যদিও স্বজনহারা পরিবারগুলির অভিযোগ, এটা প্রশাসনের গাফিলতির জন্যই হয়েছে। তা না হলে এক মাসে ওই নদীতে ৪ থেকে ৫ বার এই ধরনের হরপা বান এসেছে। গত ৫ দিন থেকে একটি ট্রাক আটকে আছে। গত ১৬ সেপ্টেম্বর একটি অ্যাম্বুলেন্স আটকে পরে। শুধু তাই নয় পাহারে বৃষ্টি হতে পারে এমন পুর্বাভাস ছিল। তার পরেও প্রতিমা নিরঞ্জনের জন্য জল ধরে রাখতে নদী মাঝে অস্থায়ী বাঁধ তৈরি করা হয় বলে অভিযোগ স্থানীয় মানুষজনের।

শুক্রবার মালবাজার যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল।
অন্যদিকে আগামীকাল শুক্রবার মালবাজার যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল। জানা যাচ্ছে, ৯ সদস্যের প্রতিনিধি দল যাবেন বলে জানা যাচ্ছে। প্রতিনিধি দলে ৭ বিজেপি বিধায়ক এবং একজন সাংসদ রয়েছেন বলেও জানা যাচ্ছে। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে চায় বিজেপির প্রতিনিধি দল। তবে ঘটনাস্থলে যাওয়ার পরিকল্পনা করলেও নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রতিনিধি দলের সদস্য। আর সেদিকে তাকিয়ে সদস্যদের নিরাপত্তার জন্য ডিজিপিকে চিঠি বঙ্গ বিজেপির।

নড়েচড়ে বসেছে প্রশাসন।
এই ঘটনা সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। সমস্ত জেলা এবং শহরের সমস্ত ঘাটগুলিতে বিশেষ নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। যেন এমন ঘটনা না ঘটে তা নিশ্চিত করতেও প্রশাসনকে নির্দেশ নবান্নের তরফে দেওয়া হয়েছে বলে খবর। এই ঘটনার পরেই ঘাটে ঘাটে িবসর্জনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ২৫ দফার গাইডলাইন জারি করা হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications