Businessman Kidnapped: বন্দুক দেখিয়ে ব্যবসায়ী অপহরণ! চাঞ্চল্য শিলিগুড়িতে, তদন্তে পুলিশ

Businessman Kidnapped: শিলিগুড়িতে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। দুইজন বন্দুক দেখিয়ে ওই ব্যবসায়ীকে গাড়িতে তুলে নিয়ে যায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। গাড়িটিতে চারজন দুষ্কৃতী ছিল।

অপহৃত ব্যবসায়ীর নাম প্রভাকর সিং। বছর চল্লিশের এই ব্যবসায়ী অপহরণের অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে পুলিশ।

শিলিগুড়িতে ব্যবসায়ী অপহরণ

প্রভাকর সিং শিলিগুড়ি পুর নিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের চম্পাসারি এলাকার বাসিন্দা। রেগুলেটেড মার্কেটে তাঁর লেবুর ব্যবসা রয়েছে। পরিবারের লোকজনেরা জানিয়েছেন, প্রতিদিনের মতো আজ ভোর ৬টা নাগাদ গদিতে যাওয়ার জন্য তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন।

পাড়ারই একজন মহিলা দেখতে পান ওই ব্যবসায়ীর বাড়ির অদূরে একটি মোড়ে চার চাকার গাড়ি দাঁড়িয়েছিল। ব্যবসায়ীকে প্রথমে দুই দুষ্কৃতী বন্দুক দেখিয়ে পথ আটকায়। এরপর তাঁকে গাড়িতে তুলে নিয়ে চলে যায় তারা। ওই মহিলা দৌড়ে ব্যবসায়ীর বাড়িতে গিয়ে সবিস্তারে সমস্ত ঘটনা জানান।

শিলিগুড়িতে ব্যবসায়ী অপহরণ

ব্যবসায়ীর বাড়ির লোকজনেরা তাঁকে ফোন করেন। কিন্তু ফোনটি পরিষেবার আওতার বাইরে বলে বার্তা আসে। অর্থাৎ দুষ্কৃতীরাই যে ফোনের মাধ্যমে যোগাযোগের পথ বন্ধ করে দিয়েছিল সেটা স্পষ্ট। প্রধাননগর থানায় লিখিত অভিযোগ জানায় ব্যবসায়ীর পরিবার। পুলিশ ঘটনাস্থলে যায়। সংগ্রহ করা হয়েছে সিসিটিভি ফুটেজ।

শিলিগুড়িতে ব্যবসায়ী অপহরণ

কী কারণে এই অপহরণ সে ব্যাপারে সকলেই অন্ধকারে। এখনও পর্যন্ত মুক্তিপণের দাবি জানানো হয়নি অপহরণকারীদের তরফে। স্বাভাবিকভাবেই উৎকণ্ঠায় পরিবার। সিসিটিভি ফুটেজে দুষ্কৃতীদের দেখা গেলেও যে গাড়িটিতে চাপিয়ে ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে তার নম্বর বোঝা যাচ্ছে না।

বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, শিলিগুড়ি শহরের আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে। বাড়ছে খুন ও অপহরণ। যা শিলিগুড়ি শহরে কখনও আগে ঘটেনি এমন ঘটনাও ঘটছে। তবে বিধায়কের মন্তব্যে নিয়ে শিলিগুড়ি পুর নিগমের প্রধান গৌতম দেব বলেন, বিজেপির অভিযোগ ভিত্তিহীন। শিলিগুড়ি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। দ্রুত ওই ব্যক্তিকে উদ্ধারে তৎপর পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+