Gajoldoba: সরকারি জমিতে বেআইনি ভাবে তৈরি রিসর্টে চলল বুলডোজার! ভাঙা হল বিজেপি নেতার হোটেলও
Gajoldoba: গাজোলডোবার বেশ কিছু রিসর্টে চললো প্রশাসনের বুলডোজার! মঙ্গলবার রাজগঞ্জ ব্লক প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে সরকারি জায়গায় গড়ে ওঠা একের পর এক অবৈধ রিসোর্ট বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। গজলডোবার পাশাপাশি মিলনপল্লী এলাকার বেশ কয়েকটি রিসোর্টও এদিন ভেঙে দেওয়া হয়।
তাৎপর্যপূর্ণ ভাবে গ্রেফতার হওয়া বিজেপির নেতা উত্তম রায়ের রিসোর্টও ভেঙে দেওয়া হয়। সম্প্রতি সরকারি জমিতে অবৈধভাবে রেস্টুরেন্ট গড়ে তোলার অভিযোগ রয়েছে উত্তম রায়ের বিরুদ্ধে। প্রশাসনের তরফে সেটি ভেঙে দেওয়া হল। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। যদিও বিশাল পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়। পুলিশের ঘেরাটোপেই এদিন বেআইনি ভাবে (Gajoldoba) তৈরি হওয়া রিসোর্টগুলি ভেঙে দেওয়া হয়।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM) সরকারি জমি দখল নিয়ে কড়া বার্তা দেন প্রশাসনের আধিকারিকদের। এমনকি এর পিছনে একটা বড় চক্র কাজ করছে বলেও অভিযোগ করেন। এমনকি মোটা অঙ্কের খেলা চলছে বলেও অভিযোগ। এই বিষয়ে পুলিশ প্রশাসনকে রঙ না দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রশাসনিক প্রধান। আর এই নির্দেশের পর সরকারি জমি দখলের অভিযোগ উত্তরবঙ্গের দুই দাপুটে তৃণমূল নেতাকে (TMC leader arrest) গ্রেফতার করে পুলিশ।
শুধু তাই নয়, রাজ্য জুড়ে সরকারি জমি দখল মুক্ত করতে অভিযানে নামে প্রশাসন। বিভিন্ন জায়গায় শুরু হয় উচ্ছেদ অভিযোগ। সেই মতে রাজগঞ্জ ব্লকের গাজলডোবা (Gajoldoba) এলাকায় বেশ কিছু সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা রিসোর্ট সেইসব জায়গা গুলি চিহ্নিত করে ব্লক প্রশাসন। সেই রিসোর্ট গুলির একাধিক নেতা ও ব্যবসায়ীদের নাম জড়ায়।
আজ প্রশাসনের (Gajoldoba) উপস্থিতিতে সেই যায়গা গুলি দখলমুক্ত করা হয়। এই দিনের এই অভিযানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, বিএলআরও সুখেন রায় সহ ভোরের আলো থানার পুলিশের আধিকারিকেরা। যা নিয়ে কিছুটা উত্তেজনা তৈরি হয়। যদিও পুলিশ আধিকারিকরা দায়িত্ব নিয়ে তা সামলান।
বলে রাখা প্রয়োজন, গত কয়েক বছরে গাজোলডোবাকে (Gajoldoba) কেন্দ্র করে বিশাল পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। বহু পর্যটন সেখানে ভিড় জমান। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সেখানে তৈরি হচ্ছিল একের পর এক হোটেল-রেস্টুরেন্ট।আর তা সরকারি জমিতেই। আর এর বিরুদ্ধেই এবার ময়দানে প্রশাসন। আগামিদিনে এই অভিযান চলবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।












Click it and Unblock the Notifications