ভারতের ভূখণ্ডে 'দাদাগিরি' বাংলাদেশ সেনার! 'বন্দে মাতারম' বলে সীমান্তের দিকে এগোচ্ছেন মানুষ, অ্যালার্ট বিএসএফে
India-Bangladesh Border: নতুন করে ফের উত্তেজনা ভারত-বাংলাদেশ সীমান্তে। বেআইনি অনুপ্রবেশ ঠেকাতে মালদহের বৈষ্ণবনগর থানা এলাকায় সীমান্ত এলাকায় কাঁটাতার লাগানোর কাজ চলছিল। বিএসএফের নজরদারিতেই সেই কাজ চলছিল। কিন্তু তা দিতে বাধা দেয় বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী অর্থাৎ ববিজিবির, যা নিয়ে উত্তেজনা ছড়ালো বৈষ্ণবনগর থানা এলাকার শুকদেবপুর বিওপির অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে।
একাধিক ইস্যুতে ভারত এবং বাংলাদেশের (India-Bangladesh Border) মধ্যে ক্রমশ বাড়ছে টেনশন! বন্ধুত্ব ভুলে সে দেশ জুড়ে এখন শুধুই ভারত বিদ্বেষ। যার প্রভাব পড়ছে সীমান্ত এলাকাতেও। ভারত এবং বাংলাদেশের দীর্ঘ সীমান্ত আছে। যার বিস্তীর্ণ এলাকা এখনও কাঁটাতার বিহীন।

বর্তমানে ওপারের সঙ্গে সম্পর্ক বদল হতেই সীমান্তে যুদ্ধকালীন তৎপরতায় বেড়া দেওয়ার কাজ চালাচ্ছে বর্ডার সিকিউরিয়টি ফোর্স অর্থাৎ বিএসএফ। আর সেই কাজ চালানো হচ্ছিল বৈষ্ণবনগর থানা এলাকার শুকদেবপুর এলাকায়।
যা নিয়ে গত তিনদিন ধরে সীমান্ত এলাকায় উত্তেজনা চলছে। বারবার কাঁটাতার লাগাতে বাঁধা দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি। গত কয়েকদিন আগেও একই ভাবে অশান্তি হয়। কার্যত দু দেশের বাহিনী একেবারে মুখোমুখি দাঁড়িয়ে যায়। যদিও আলোচনার মাধ্যমে পরিস্থিতি কিছুটা বদল হয়। শুরু হয় কাজ। আজ বৃহস্পতিবার সকাল থেকে ফের উত্তেজনা। বিজিবির প্রবল বাঁধায় বন্ধ কাজ।
আর তা হতেই তীব্র উত্তেজনা ছড়িয়েছে। দলে দলে স্থানীয় মানুষ সীমান্তের দিকে ছুটে যেতে থাকেন। তাঁদের মুখে স্লোগান, বন্দে মাতরম, ভারত মাতার নামেও স্লোগান শোনা যায়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ওপারের বিজিবি ইচ্ছাকৃত ভাবে বাঁধা প্রদান করে সমস্যা তৈরি করতে চাইছে। ভারত নিজের জমিতে কাঁটাতার দিচ্ছে, তারপরও বাঁধা কেন।
এই প্রসঙ্গে আরও অভিযোগ, বাসিন্দারা এই ১০০মিটার এলাকায় কাঁটাতার না থাকার সুবাদে প্রায়ই বিএসএফের নজর এড়িয়ে এপারে চলে আসছে। প্রায় চুরির ঘটনা ঘটছে। এছাড়াও ফসলি জমি থেকে ফসল কেটে নিয়ে যাচ্ছে । এছাড়াও অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। এমনকি রোহিঙ্গারা এপারে অনুপ্রবেশের চেষ্টা করছে বলে অভিযোগ স্থানীয় মানুষজনের।
এই সমস্ত বিষয় থেকে রেহাই পেতে কাঁটাতার সমাধান। সুত্র মারফত জানা যাচ্ছে, বুধবার সন্ধ্যায় বিএসএফের আধিকারিকদের সঙ্গে মহদীপুরে এনিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করে বিজিবি আধিকারিকরা। কিন্তু তাতেও সমস্যা সমাধান হয়নি।












Click it and Unblock the Notifications