উত্তেজনার আবহে শিলিগুড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের মুখোমুখি BSF! হা করে দেখল জনতা, জানেন কী হল?
India-Bangladesh Border: বাংলাদেশে অস্থিরতার মধ্যেই ক্রিসমাসের দিন বিকেলে শিলিগুড়ি সংলগ্ন ইন্দো বাংলাদেশ সীমান্তের ফুলবাড়ি সীমান্তে আয়োজিত হল 'বিটিং রিট্রিট সেরিমনি' (Beating Retreat Ceremony)। আজ বুধবার বিকেলে ওই রিট্রিট অনষ্ঠানে বিএসএফের (BSF) ডিজি দলজিৎ সিং চৌধুরী সহ বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
ভারত এবং বাংলাদেশ সীমান্তের দুপারেই এই অনুষ্ঠান দেখতে সাধারণ মানুষের ভীড় উপচে পরে। বাংলাদেশে যেমনই পরিস্থিতি চলুক না কেন 'রিট্রিট সেরিমনি'কে কেন্দ্র করে এক হতে দেখা যায় দুই বাংলাকে (India-Bangladesh Border)।

সপ্তাহে মঙ্গল ও শনিবার ফুলবাড়ি সীমান্তে ওই রিট্রিট অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে। তবে এই সপ্তাহের মঙ্গলবারের পরিবর্তে বড়দিন উপলক্ষে মঙ্গলবারের পরিবর্তে বুধবারে আয়োজিত হয়। বর্ডার গার্ড বাংলাদেশের (BGB) সঙ্গে কদম সে কদম মেলায় বিএসএফের ১৭৬নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা।
অনুষ্ঠান শেষে বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশের উচ্চপদস্থ আধিকারিকরা মুখোমুখি হন। একে অপরের হাতে মিষ্টি-ফুল তুলে দেন। একই সঙ্গে শুভেচ্ছা বার্তাও দেন ভারত এবং বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনীর সদস্যরা। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এদিনের এই অনুষ্ঠান ছিল খুবই তাৎপর্যপূর্ণ।
অন্যদিকে রিট্রিট অনুষ্ঠানকে ঘিরে এদিন সকাল থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল শিলিগুড়ি সংলগ্ন ইন্দো বাংলাদেশ সীমান্তের ফুলবাড়ি সীমান্ত। বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকদের মোতায়েন করা হয়। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার অত্যাচার, শেখ হাসিনাকে আশ্রয় এমন একাধিক ইস্যুতে ভারত এবং বাংলাদেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

যার প্রভাব পড়েছে দুদেশের কুটনৈতিক সম্পর্কেও। যে দেশের জন্য স্বাধীন হল বাংলাদেশ, তা ভুলে গিয়েছে ভারত বিদ্বেষ স্লোগান তুলছে মৌলবাদীরা। হুঁশিয়ারি দিচ্ছে ভারত দখলের। পাকিস্তান প্রেমে মজেছেন ইউনুস। এই অবস্থায় বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে ভারত। হাই অ্যালার্টে রাখা হয়েছে বিএসএফকে।












Click it and Unblock the Notifications