উদ্বোধনের আগে ব্রিজ ভেঙে দুর্ঘটনা! গুরুতর আহত চার শ্রমিক

উদ্বোধনের আগে ব্রিজ ভেঙে দুর্ঘটনা। বৃহস্পতিবার উদ্বোধনের আগে মঙ্গলবার চলছিল শেষ পর্যায়ের কাজ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কালিম্পংয়ের তারখোলা এলাকায়। ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় চার শ্রমিক গুরুতর আহত হয়েছেন। এঁরে হলেন গুলাম সারোয়ার, আনাল আলি, তালিব আলি এবং আনিয়া আকবর।

এনএইচপিসি এই ব্রিজ তৈরির দায়িত্ব দিয়েছিল একটি বেসরকারি সংস্থাকে। ব্রিজ ভেঙে পড়ার পরে সেই সংস্থার বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ উঠেছে। এদিন দুর্ঘটনার পরে চার শ্রমিককে উদ্ধার করেন অন্যরা। তারপর তাঁদের কালিম্পং জেলা হাসপাতালে পাঠানো হয়।

উদ্বোধনের আগেই ভাঙল ব্রিজ

ব্রিজটি যে বেসরকারি সংস্থা বরাত পেয়েছিল, তার সুপারভাইজার সন্দীপ প্রধান বলেছেন, দু'দিন পরে ব্রিজের উদ্বোধন হত। এদিন শেষ পর্যায়ের কাজ হচ্ছিল। সেই সময় আচমকাই সেটি ভেঙে পড়ে। এই ঘটনায় চার শ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। ওই সুপারভাইজার আরও জানিয়েছেন, সেতুটি অস্থায়ীভাবে তৈরি করা হয়েছিল। বর্ষার আগেই তা তুলে নেওয়া হতো। আহত এক শ্রমিক জানিয়েছেন, এদিন সকাল থেকে কাজ শুরু করেছিলেন অন্তত পনেরোজন শ্রমিক। আচমকাই সেটি ভেঙে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে সিকিমের হড়পা বানে তারখোলার সেতুটি ভেঙে যায়। এর ফলে ১০ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে যান চলাচল ব্যাহত হয়। যান চলাচল স্বাভাবিক করতে এনএইচপিসি বেইলি ব্রিড তৈরির সিদ্ধান্ত নেয়। গত একমাস ধরে একটি বেসরকারি সংস্থা ওই ব্রিজ তৈরির কাজ করছিল। এদিনই কাজ শেষের পরে এনএইচপিসিকে ব্রিজটি হস্তান্তর করার কথা ছিল।

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কালিম্পংয়ের জেলাশাসক বালাশুভ্রমনিয়ম বলেছেন, তিনি বিষয়টি শুনেছেন। আধিকারিকদের খোঁজ নিতে বলেছেন। দুর্ঘটনার পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+