সাতসকালে ছুরি হাতে একেবারে এলোপাথাড়ি হামলা যুবকের! আহত বহু, আশঙ্কাজনক চার

ছুরি হাতে একেবারে এলোপাথাড়ি হামলা যুবকের! শুধু তাই নয়, থামানোর চেষ্টা করতে কেউ সামনে এলেই একেবারে ছুরির কোপ। একেবারে সাতসকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ধুপগুড়ির বানারহাট এলাকাতে। এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত আটজন আহত হয়েছেন

ছুরি হাতে একেবারে এলোপাথাড়ি হামলা যুবকের! শুধু তাই নয়, থামানোর চেষ্টা করতে কেউ সামনে এলেই একেবারে ছুরির কোপ। একেবারে সাতসকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ধুপগুড়ির বানারহাট এলাকাতে। এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত আটজন আহত হয়েছেন বলেই জানা যাচ্ছে। যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।

সাতসকালে ছুরি হাতে একেবারে এলোপাথাড়ি হামলা যুবকের!

আহতদের ইতিমধ্যে ধুপগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে বলে খবর। ইতিমধ্যে অভিযুক্ত ওই যুবককে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। কিন্ত্য কি কারণে এভাবে প্রকাশ্যে ছুরি নিয়ে হামলা তা স্পষ্ট নয়। তবে জানা যাচ্ছে, অভিযুক্ত ওই যুবক মানসিক ভারসাম্যহীন। আর সেই কারণেই এই ঘটনা ঘটিয়ে ফেলেছে বলেই দাবি।

কিন্ত্য একেবারে সাতসকালে এই ঘটনাতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে সাকোয়াঝোরা ১ নম্বর গ্রামপঞ্চায়েতের সজনাপাড়া এলাকায়। এই এলাকা বানারহাট ব্লকের বলেই খবর। একেবারে স্থানীয় মানুষ জন আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন বলেও খবর। স্থানীয় মানুষজন জানাচ্ছেন, অভিযুক্ত ওই যুবকের নাম তইজুল ইসলাম।

শুধু তাই নয়, এলাকার মানুষজন আরও জানাচ্ছেন, হঠাত করেই সে প্রকাশ্যে ছুটতে শুরু দেয়। একেবারে ছুরি হাতে চলে তাঁর ছোটাছুটি। শুধু তাই নয়, হাতের সামনে যাকেই পাচ্ছে বকে দাবি স্থানীয় মানুষ জনের। এমনকি ধরতে গেলেও তইজুলের ছুরির আহাত খেতে হচ্ছে বলেও দাবি স্থানীয় মানুষজনের। প্রথমে এক মহিলাকে আঘাত করে সে। রীতিমত আতঙ্কে চিৎকার শুরু করে দেন ওই মহিলা।

আর এরপরেই অন্যান্য লোকজন ছুটে এসে ওই মহিলা বাঁচানোর চেষ্টা করলে তাঁদেরকেও ছুরির আঘাত করে বলে দাবি,। কোনও রকমে তাঁকে থামানো গেলেও এলাকার মানুষের ব্যাপক ক্ষোভ গিয়ে পড়ে ওই যুবকের উপর। বেধড়ক গণপিঠুনি শুরু হয়। অন্যদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। কোনও ভাবে এলাকার মানুষের হাত থেকে ওই যুবককে উদ্ধার করে।

শুধু তাই নয়, গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। কিন্ত্য মারধরে আহত হয় যুবক। এই মুহূর্তে তাঁরও চিকিৎসা স্থানীয় একটি হাসপাতালে চলছে বলেই খবর। কি কারণে এমন ভাবে ছুরি নিয়ে হামলা তা জানার চেষ্টা করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ওই যুবক মানসিক ভাবে সুস্থ নয়। সেখান থেকেই এই ঘটনা বলেই অনুমান পুলিশের। অন্যদিকে এই ঘটনায় চারজনের অবস্থায় খুবই আশঙ্কাজনক বলে খবর।

সবাইকেই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্ত্রিত করা হয়েছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+