লুঠ হওয়া আগ্নেয়াস্ত্র নিয়ে ভারতে হামলার ছক বাংলাদেশি জঙ্গিদের! গোয়েন্দা বার্তা মিলতেই আরও সতর্ক BSF
India-Bangladesh Border: অশান্ত বাংলাদেশ! লাগাতার চলছে যুদ্ধের জিগির। দীর্ঘ মাস ধরে চলা রাজনৈতিক সঙ্কটের আবহে জেল ছেড়ে পালিয়েছে বহু 'মোস্ট ওয়াটেন্ড' জঙ্গি! এমনকী ক্ষমতায় এসে এমন বেশ কয়েকজন ইউনূস সরকার জেলমুক্তি দিয়েছে যারা সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত। ওপার বাংলায় চলা এই পরিস্থিতি চিন্তার ভাঁজ ফেলেছে সীমান্তররক্ষী বাহিনী সহ ভারতের গোয়েন্দা সংস্থাগুলির।
অনুপ্রবেশের আশঙ্কা দিনে দিনে বাড়ছে মালদহ সীমান্ত সহ একাধিক ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায়। আর এর মধ্যেই চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে গোয়েন্দারা। জানা যাচ্ছে, বাংলাদেশের অস্ত্রাগার থেকে লুঠ হওয়া অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ হতে পারে ভারতে। আর তা মালদহ সীমান্ত হয়ে হওয়ার জোর সম্ভাবনা আছে আছে বলে দাবি (India-Bangladesh Border) ।

গোয়েন্দা দফতর সূত্রে এমন খবরের পর নিরাপত্তা বাড়ানো হয়েছে মালদহের ১৭২ কিলোমিটার এলাকা জুড়ে। এই বিস্তৃত এলাকা জুড়ে ভারত বাংলাদেশ (India-Bangladesh Border) সীমান্ত রয়েছে। তারমধ্যে প্রায়ই ৩২ কিলোমিটার এলাকায় তারকাটা নেই এবং ১৮ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে জলপথ।
আর এই সমস্ত সীমান্ত দিয়েই জঙ্গি অনুপ্রবেশ করতে পারে। এই আশঙ্কায় রাতের ঘুম ঘুম উড়েছে মালদার ভারত বাংলাদেশ সীমান্তের হবিবপুর ব্লকের যাদব নগর,আইহো সহ একাধিক এলাকার মানুষদের। সীমান্ত এলাকার এই সমস্ত বাসিন্দাদের অভিযোগ, তাঁরা আতঙ্কে রয়েছে। রাতের ঘুম তো চলেই গিয়েছে, সূর্য ডুবলেই কেউ আর বাড়ির বাড়িরে আসছেন না বলেই জানিয়েছেন।
বিস্তীর্ণ জলপথ থাকায় বিএসএফের কাছে আধার কার্ড জমা রেখে মহানন্দা নদীতে স্নান করতে যেতে হয় বাসিন্দাদের। কারণ মহানন্দার ওই পার বাংলাদেশ। সীমান্ত এলাকার অনেক বাসিন্দাদের আবার অভিযোগ বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির জেরে তাদের এলাকায় চুরি ছিনতাই বেড়েছে।
তাদের অনুমান ওপার বাংলা থেকে জল সীমান্ত পারাপার হয়ে এবার বাংলায় ঢুকে চুরি ছিনতাই করে রাতের অন্ধকারে আবার ফিরে যাচ্ছে দুষ্কৃতীরা। তবে বিএসএফের পক্ষ থেকে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন প্রযুক্তিকে ব্যবহার করে কড়া নজরদারি সীমান্ত রক্ষী বাহিনী (India-Bangladesh Border) চালাচ্ছে বলেও জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications