রাস্তার ধারে বোমা, ভোট কেন্দ্রের বাইরে শাঁসানি, কোচবিহারে নিশীথ বনাম উদয়ন লড়াই

বেলা যত বাড়ল, ততই উত্তপ্ত হল কোচবিহার। তৃণমূল বনাম বিজেপি, রাজনৈতিক হিংসায় সাধারণ মানুষ আতঙ্কে থাকল। প্রথম দফার ভোটে কোচবিহারের উপর বাড়তি নজর ছিল নির্বাচন কমিশনের। কিন্তু তারপরেও অশান্তি এড়ানো গেল না।

এদিন দুপুর পর্যন্ত পাওয়া খবরে কোচবিহার, মাথাভাঙা, শীতলকুচি, দিনহাটা, ভেটাগুড়ি বিভিন্ন জায়গাতে রাজনৈতিক হিংসার খবর এসেছে। নিশীথ প্রামাণিক ও উদয়ন গুহ একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন।

Trinamool vs BJP

শীতলকুচির ছোলশালবাড়ি অঞ্চলের জমিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ে হামলার ঘটনা হয়েছে। বিনোদ সরকার নামে এক ব্যক্তির উপর আক্রমণ হয়৷ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে আক্রমণ করে বলে অভিযোগ। পাথর দিয়ে তাকে আঘাত করা হয়। ওই ব্যক্তির চোখে গুরুতর আঘাত লেগেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

ভেটাগুড়ি খারিজ বালাডাঙা এলাকায় উদ্ধার তাজা বোমা। রাস্তার ধারে তাজা বোমা পরে থাকতে দেখা যায়। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বোমাটি নিষ্ক্রিয় করা হয়। ভেটাগুড়ি এলাকায় গতকাল রাত থেকেই রাজনৈতিক অস্থিরতা রয়েছে বলে খবর।

বুথে বসা নিয়ে ঝামেলা দেখা যায় মাথাভাঙায়। তৃণমূলের পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ। মাথাভাঙা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের ৫/৫৩ নং গেন্দুগুড়ি বুথে ধুন্ধুমার ঘটনা দেখা যায়। বুথ বসানো নিয়ে তৃণমূল বিজেপির হাতাহাতি।

দিনহাটা ১ নম্বর ব্লক বি - এর তৃণমূল সভাপতি অনন্ত বর্মনকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। উদয়ন গুহ তাকে হাসপাতালে দেখতে আসেন। পুলিশের কাছেও অভিযোগ দায়ের হয়েছে৷

কোচবিহার বরাবর রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকা৷ নির্বাচন কমিশন এই বিষয়ে আলাদা নজরও রেখেছে৷ কোচবিহারে মোট ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়। যা এখনও অবধি সর্বাধিক। এই লোকসভা কেন্দ্রে ২০৪৩ টি বুথ রয়েছে। সকাল ৯টা পর্যন্ত এই কেন্দ্রে ১৫.২৬ শতাংশ ভোট পড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+