বনধে অশান্তি থামছেই না উত্তরবঙ্গে, উদয়ন গুহর মিছিলের মাঝেই ভেটাগুড়িতে বোমাবাজি
সকাল থেকেই উত্তরবঙ্গে একাধিক জায়গায় বনধকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটেই চলেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অশান্তি আরও তীব্র হয়েছে। উত্তরবঙ্গের ভেটাগুড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহ বনধের প্রতিবাদে দলীয় কর্মীদের নিয়ে মিছিল করেন।

Recommended Video
বিজেপি কর্মী খুনের প্রতিবাদে উত্তরবঙ্গ জুড়ে ১২ ঘন্টার বনধের ডাক গেরুয়া শিবিরের
সেই মিছিলের মাঝেই বোমাবাজি করা হয় বলে অভিযোগ। এমন কি মিছিল চলাকালীনই একাধিক বাড়িতে ভাঙচুর চালানো হয়। প্রসঙ্গত উল্লেখ্য ভেটাগুড়ি বিজেপি সাংসদ এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি। গত কয়েক মাস ধরেই নিশীথ প্রামাণিককে টার্গেট করে একাধিক কর্মসূচি করে চলেছে তৃণমূল কংগ্রেস।












Click it and Unblock the Notifications