প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল মালদহ, উড়ল বাড়ির ছাদ! মর্মান্তিক মৃত এক শিশুর

মালদহের কালিয়াচকের একটি বাড়িতে প্রবল বিস্ফোরণ। বিস্ফোরণের মধ্যে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে ৩ বছরের এক শিশুর। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে অনেক দূর থেকেও শোনা যায় শব উড়ে গিয়েছে বাড়ির চাল, ধসে পড়েছে দেওয়ালের একাংশ।

মালদহের কালিয়াচকের একটি বাড়িতে প্রবল বিস্ফোরণ। বিস্ফোরণের মধ্যে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে ৩ বছরের এক শিশুর। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে অনেক দূর থেকেও শোনা যায় বিস্ফোরণের শব্দ। ভয়ঙ্কর তীব্রতায় উড়ে গিয়েছে বাড়ির চাল। এমনকি ধসে পড়েছে দেওয়ালের একাংশও। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা।

মর্মান্তিক মৃত এক শিশুর

ঘটনার পরেই বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। এমনকি জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে যান। যান মালদহের ডেপুটি পুলিশ সুপার ও কালিয়াচক থানার আইসিও। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তবে পরিবারের সদস্যদের দাবি, রান্না চলছিল। আর সেই সময় হঠাত করেই রান্নার গ্যাসে আগুন লেগে যায়। আর এরপরেই সেটি ফেটে এহেন বিস্ফোরণ ঘটেছে বলে দাবি। যদিও বিস্ফোরণের তীব্রতা ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে এত তীব্র বিস্ফোরণ কি শুধুই গ্যাস সিলিন্ডার ফেটে? যদিও পুলিশ সবদিক খোলা রেখেই তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে বম্ব স্কোয়াডের আধিকারিকরাও রয়েছেন। ঘিরে রাখা হয়েছে এলাকা।

তবে এই ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে একটি শিশুর। যার মাত্র তিন বছর বয়স বলে জানা যাচ্ছে। আগুনে ঝলসে ওই শিশুর মৃত্যু বলে জানা যাচ্ছে। ওই শিশুটির নাম তাবরেজ আখতার। পুলিশ সুত্রের খবর, শনিবার সকাল সাড়ে ৭টা নাগদ ভয়ঙ্কর এই ঘটনা ঘটে। কালিয়াচকের নওদা যদুপুরে প্রবল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আতঙ্কে রীতিমত ছোটাছুটি শুরু করে দেন এলাকার মানুষজন। যদিও পরবর্তীকালে বিষয়টি স্পষ্ট হলে দেখা যায় এলাকার একটি বাড়িতে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে সম্পূর্ণ ভাবে উড়ে গিয়েছে বাড়ির চাল। এমনকি ধসে পড়েছে দেওয়ালের একাংশও।

তবে দুর্ঘটনার সময়ে বাড়িতে কেউ ছিল না বলেই জানা যাচ্ছে। বাড়ির ছয় সদস্যই বাইরে ছিল বলেই খবর। এমনকি ঘটনার কিছুক্ষণ আগেই বাচ্চাটিকে রেখে তাঁর মা=ও বাইরে বের হন। আর তার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ। ভগ্নস্তূপ থেকে শিশুটিকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। যদিও পথেই তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

অন্যদিকে রামপুরহাটের ঘটনা একেবারে টাটকা রাজ্যবাসীর কাছে। আর এই ঘটনার মধ্যেই এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্য জুড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+