Lok Sabha Election 2024: হিংসায় উস্কানি! মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে অভিযোগ বিজেপির
Lok Sabha Election 2024: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ! আর সেই অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি। সম্প্রতি উত্তরবঙ্গের প্রচারে রয়েছেন তৃণমূল সুপ্রিমো। ব্যাক টু ব্যাক সভা করছেন। আর সেই সভায় মুখ্যমন্ত্রীর দেওয়া ভাষনে তিনটি বাক্য নিয়ে আপত্তি বঙ্গ বিজেপির।
আর সেই সমস্ত ব্যাককে তুলেই কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। যেখানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। বিজেপির দাবি, রাজনৈতিক মঞ্চ থেকে ভোটারদের হিংসায় প্ররোচিত করছেন মুখ্যমন্ত্রী (West Bengal CM)। যা সম্পূর্ণ ভাবে আদর্শ আচরণ বিধিকে লঙ্ঘন করছে বলে দাবি বিজেপির (BJP)।

সম্প্রতি জলপাইগুড়িতে একটি সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী। আর সেই সভায় বলেন, তাঁর গাড়ি লক্ষ্য করে বেশ কয়েকজন চোর চোর স্লোগান দিয়েছে। শুধু তাই নয়, সুযোগ থাকলে জিভটা আমি কেটে নিতাম। ভোট বলে আমি কিছু বলেননি বলেও মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন বলে দাবি বিজেপির।
পুরো বিষয়টি কমিশনকে দেওয়া চিঠিতে উল্লেখ করাও হয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, মনের কথা মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়েছেন। ভোট বলে নিজেকে সংযত রেখেছিলেন। ভোট মিটলেই হিংসার পরিস্থিতি তৈরি হবে বলে কমিশনকে লেখা চিঠিতে উল্লেখ বিজেপির।
যেভাবে মুখ্যমন্ত্রী এহেন বক্তব্য রাখছেন তা ঘৃণাসূচক এবং হিংসাত্মক। এমনকি আদর্শ আচরণ বিধিকে সম্পূর্ণ ভাবে লঙ্ঘন করছে বলে দাবি বঙ্গ বিজেপি নেতৃত্বের। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সুপ্রিমোর বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরা। বক্তব্যকে কোট করে একাধিক সংবাদমাধ্যম এই বিষয়ে খবরও করেছে। ফলে এহেন উস্কানিমূলক বক্তব্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশন যাতে নেয় সেই আবেদন জানানো হয়েছে।
রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনকে এই চিঠি বিজেপির তরফে দেওয়া হয়েছে। যা খবর, একটি ভিডিও কমিশনকে দেওয়া হয়েছে বলে খবর। এখন দেখার এই বিষয়ে কমিশন কী পদক্ষেপ নেয়। যদিও বিজেপির এহেন অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
তবে পালটা বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বলেন, দিলীপ ঘোষ সহ বিজেপি নেতারা বাংলায় কু ভাষার রাজনীতি করে থাকেন। মুখ্যমন্ত্রীর পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হয়। একজন মুখ্যমন্ত্রীকে চোর বলে আক্রমন বাংলার লজ্জা বলে পালটা তোপ শাসকদলের। এই বিষয়ে বিজেপি নোংরা রাজনীতি করছে বলেও দাবি।
বলে রাখা প্রয়োজন, আগামী শুক্রবার প্রথম দফার নির্বাচন রয়েছে। ভোট রয়েছে বাংলার তিন আসনেও। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর বক্তব্যকে হাতিয়ার করে ময়দানে বিজেপি।












Click it and Unblock the Notifications