বিজেপির আরও ৩ বিধায়ক পা বাড়িয়ে তৃণমূলে, এবার জল্পনা বাড়ালেন কোচবিহারের নেতা

কোচবিহারের ৯টি আসনের মধ্যে ৬টিতে জয়ী হয়েছিল বিজেপি। তিনটিতে জয়ী হয় তৃণমূল। বিজেপির এই ৬ বিধায়কের মধ্যে তিনজন তৃণমূলে যোগ দেওয়ার জন্য পা বাড়িয়ে রয়েছেন।

বিজেপি ছেড়ে সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন আলিপুরদুয়াররে বিধায়ক সুমন কাঞ্জিলাল। তারপরই তৃণমূল মুখপাত্রের তরফে দাবি করা হয়েছিল তৃণমূলের দুয়ারে অপেক্ষায় রয়েছেন ন্যূনতম ১৩ জন বিধায়ক ও ৬ জন সাংসদ। এরই মধ্যে কোচবিহার থেকে দাবি উঠল, বিজেপির আরও ৩ বিধায়ক পা বাড়িয়ে তৃণমূলে।

এবার জল্পনা বাড়ালেন কোচবিহারের তৃণমূল নেতা। কোচবিহার জেলার তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ বলেন, কোচবিহারের তিন বিধায়ক-সহ উত্তরবঙ্গের আরও বেশ কয়েকজন বিজেপি বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়েক সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। খুব শীঘ্রই তারা তৃণমূলে যোগ দেবেন।

বিজেপির আরও ৩ বিধায়ক পা বাড়িয়ে তৃণমূলে, বাড়ল জল্পনা

কোচবিহারের ৯টি আসনের মধ্যে ৬টিতে জয়ী হয়েছিল বিজেপি। তিনটিতে জয়ী হয় তৃণমূল। বিজেপির এই ৬ বিধায়কের মধ্যে তিনজন তৃণমূলে যোগ দেওয়ার জন্য পা বাড়িয়ে রয়েছেন। যাঁরা মানুষের জন্য কাজ করতে চান, তাঁরা বিজেপিতে থাকতে পারবেন না। তাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলের দিকে আসবেনই।

বিজেপি ছেড়ে তৃণমূলের দিকে তাদের পা বাড়িয়ে থাকার আর একটি বড় কারণ হল রাজ্যভাগ নিয়ে বিজেপি সাংসদদের বয়ান। তাদের একটাই লক্ষ্য সেটা হল বাংলা ভাগ। আর বিজেপি যত এ ধরনের ঘটনা ঘটাবে, ততই ওদের দলে ফাটল চওড়া হতে থাকবে।

কিছুদিন আগে কোচবিহারের এক বিধায়ক দাবি করেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে তাঁকে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তরা কিছুদিন পরেই আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল যোগ দিলেন তৃণমূলে। এই যোগদানই যে শেষ নয়, আরও কয়েকজন বিধায়ক যে যেকোনও দিন যোগদান করতে পারে তৃণমূলে।

এদিন কোচবিহারের তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ জানিয়ে দেন, জেলার তিনজন বিধায়ক শীঘ্রই যোগ দেবেন তৃণমূলে। তাঁর এই বার্তার পরই জল্পনা শুরু হয়েছে, তবে কি ১১ ফেব্রুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথাভাঙায় একটি জনসভা করতে আসছেন। ওইদিনই বিজেপির বিধায়করা যোগ দিতে পারেন তৃণমূলে? রাজনৈতিক মহলে উঠেছে জোর গুঞ্জন।

রাজ্যে পঞ্চায়েত ভোটের আগেই দরজা খুলেছে তৃণমূল। আর দরজা খুলেই বিজেপির ঘর ভেঙে তৃণমূল তাদের ঘরে তুলে নিল আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালকে। রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে স্বাগত জানান দলে। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল তৃণমূলে আসার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের তিনজন বিজেপি বিধায়ক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। আগেই দক্ষিণবঙ্গের তিনজন বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছিলেন। মোট ৬ জন বিধায়ক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+