বিজেপির আরও এক বিধায়ক তৃণমূলের পথে! অভিষেকের কোচবিহার সফরের আগে জোর জল্পনা

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তার কিছুদিন পরেই আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল যোগ দেন তৃণমূলে। তারপর আরও জল্পনা।

আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল দল ছেড়ে তৃণমূলে যোগদানের পর থেকেই আরও ভাঙন জল্পনা শুরু হয়েছে। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোচবিহারে জনসভা রয়েছে। সেই সভায় বিজেপির পরিষদীয় দলে ফের থাবা বসাতে পারে তৃণমূল। আরও এক বিজেপি বিধায়ক যোগ দিতে পারেন তৃণমূলে।

বিজেপি বিধায়কদের দলবদল নিয়ে জল্পনা

বিজেপি বিধায়কদের দলবদল নিয়ে জল্পনা

সুমন কাঞ্জিলাল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছিলেন, তৃণমূলের দুয়ারে অপেক্ষায় রয়েছেন ন্যূনতম ১৩ জন বিধায়ক। শুধু ১৩ জন বিধায়ক নন, ৬ জন সাংসদও রয়েছেন অপেক্ষায়। তারপর কোচবিহার থেকেই দাবি উঠেছিল, বিজেপির আরও ৩ বিধায়ক পা বাড়িয়ে রয়েছেন তৃণমূলে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ!

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ!

কোচবিহার জেলার তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ জল্পনা বাড়িয়ে জানিয়েছিলেন, কোচবিহারের তিন বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। খুব শীঘ্রই তারা তৃণমূলে যোগ দেবেন। আর সভার আগের দিন জল্পনা এক বিধায়ককে নিয়ে।

জল্পনার পরই ভিডিও বার্তা বিজেপি বিধায়কের

জল্পনার পরই ভিডিও বার্তা বিজেপি বিধায়কের

মাথাভাঙার বিজেপি বিধাক সুশীল বর্মন অভিষেকের সভায় যোগ দিতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। যদিও সুশীল বর্মন এক ভিডিও বার্তায় সাফ করে দিয়েছেন, তাঁকে নিয়ে রটনা তৈরি করা হচ্ছে। তিনি কোনও দলে যোগ দিচ্ছেন না। বিজেপিতেই থাকছেন তিনি।

মাথাভাঙায় অভিষেকের সভার আগে জল্পনা

মাথাভাঙায় অভিষেকের সভার আগে জল্পনা

কিছুদিন আগে কোচবিহারের এক বিধায়ক দাবি করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে তাঁকে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তার কিছুদিন পরেই আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল যোগ দিলেন তৃণমূলে। এই যোগদানই যে শেষ নয়, তা অভিষেকের সভার আগে জল্পনা শুরু হওয়ায় স্পষ্ট হয়েছে।

বিজেপির রাজ্য সভাপতিও আশঙ্কা করেছিলেন

বিজেপির রাজ্য সভাপতিও আশঙ্কা করেছিলেন

তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে যিন দাবি করেছিলেন, তাঁকে নিয়েই ফরে জল্পনা বাড়ছে কোচবিহারে অভিষেকের সভার আগে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও দাবি করেছিলেন, আমাদের মাথাভাঙার বিধায়ককে তৃণমূলে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা কী বলেন বিধায়ক

সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা কী বলেন বিধায়ক

এবার ফের তাঁকে নিয়ে জল্পনা শুরু হতে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দিয়ে বিজেপি বিধায়ক সুশীল বর্মন জানিয়ে দিলেন, লজ্জা থাকলে তৃণমূলে যাবো না। সুমন কাঞ্জিলালেল লজ্জা নেই তাই তৃণমূলে গিয়েছে। যদিও এই বার্তার পরও গুঞ্জন থামছে না, সমানে জল্পনা চলে যাচ্ছে। জল্পনা চলছে, আরও কয়েকজন বিধায়ক যে যেকোনও দিন যোগদান করতে পারেন তৃণমূলে।

তৃণমূলে যোগ দেওয়ার জন্য পা বাড়িয়ে, দাবি

তৃণমূলে যোগ দেওয়ার জন্য পা বাড়িয়ে, দাবি

১১ ফেব্রুয়ারি শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথাভাঙায় একটি জনসভা করতে আসছেন। ওইদিনই বিজেপির বিধায়করা যোগ দিতে পারেন তৃণমূলে, এমন জল্পনায় বিজেপিও চাপে। রাজনৈতিক মহলে উঠেছে জোর গুঞ্জন। উল্লেখ্য, কোচবিহারের ৯টি আসনের মধ্যে ৬টিতে জয়ী হয়েছিল বিজেপি। তিনটিতে জয়ী হয় তৃণমূল। বিজেপির এই ৬ বিধায়কের মধ্যে তিনজন তৃণমূলে যোগ দেওয়ার জন্য পা বাড়িয়ে রয়েছেন বলে দাবি করে তৃণমূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+