বিজেপির প্রতিনিধি কথা বলতে এলেন না, সভামঞ্চ থেকে ফের চ্যালেঞ্জ করলেন অভিষেক
Abhishek Banerjee: প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলায় তিনটি অর্থবর্ষে কেন্দ্র কোনও টাকা পাঠায়নি। এই দাবি তৃণমূল করছে। টাকা যদি নরেন্দ্র মোদী সরকার পাঠায়। তাহলে শ্বেতপত্র প্রকাশ করুক। এই দাবি তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের সভা থেকে আরও একবার তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন নরেন্দ্র মোদী সরকারকে।
যদি তিন বছরে টাকা দেওয়ার প্রমাণ বিজেপি সরকার দেখাতে পারে। তাহলে রাজনীতি ছেড়ে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ থেকে এই কথা জোরালোভাবে দাবি করেছেন তিনি। বাংলার মানুষের কাছে কেবল মিথ্যা কথা বলা হচ্ছে বিজেপির মাধ্যমে। এই কথা অভিযোগ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আজ বৃহস্পতিবার বিজেপি নেতাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর টুইট চ্যালেঞ্জ হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছিলেন কেন্দ্রের বিজেপি সরকার পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা পাঠিয়েছে। ২০২১-২২, ২২ - ২৩, ২৩ - ২৪ অর্ধবর্ষে টাকা এসেছে বাংলায়। এই কথা যদি সত্যি হয়, তাহলে কেন্দ্রের সরকার শ্বেতপত্র প্রকাশ করুক। এমন দাবি করেছেন অভিষেক।
বিজেপির পক্ষ থেকে অভিষেককে চ্যালেঞ্জ করা হয়। যুব মোর্চার সদস্যদের অভিষেকের সঙ্গে কথা বলতে পাঠানো হবে। কোথায় যেতে হবে? সেই প্রশ্ন বিজেপির পক্ষ থেকে টুইটে করা হয়। পাল্টা ৮ মিনিটের মধ্যে টুইট করেছিলেন অভিষেক। উত্তরবঙ্গের ময়নাগুড়ি সভায় অভিষেক আজকে আহ্বান জানিয়েছিলেন।
এদিন বেলা তিনটার পরে সভা শুরু হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন বিজেপির তরফ থেকে কেউ এসেছেন? শ্বেতপত্র প্রকাশ করা ও আলোচনার জন্য বিজেপি কাউকে পাঠিয়েছে কি? কিন্তু কাউকে পাওয়া যায়নি। আবারও কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে চ্যালেঞ্জ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবাসের টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছে। সেই বিষয়টি শ্বেতপত্রে প্রকাশ করুক।
মঞ্চে দুটি পোডিয়াম রাখা হয়েছিল। অর্থাৎ বিজেপির কোনও প্রতিনিধি এলে সেখানে একটিতে তিনি দাঁড়াবেন। অন্য প্রান্তে রাখা পোডিয়ামে দাঁড়াতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ সাধারণ মানুষের সামনেই আলোচনা হত। কিন্তু তেমন কোনও ঘটনা ঘটল না।












Click it and Unblock the Notifications