রাজ্য সরকারের ইশারায় দার্জিলিং পুরসভার এই পট পরিবর্তন, বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদ রাজু বিস্তের

রাজ্য সরকারের ইশারায় দার্জিলিং পুরসভার এই পট পরিবর্তন, বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদ রাজু বিস্তের

পাহাড়কে অশান্ত করার চক্রান্ত করছে তৃণমূল কংগ্রেস সরকার। পাহাড়ে জনসমর্থন পাবে আগে থেকেই সেটা বুঝতে পেরেছে তারা। সে কারণেই ২০২৪-কে টার্গেট করে পাহাড়ে অশান্তি ছড়াতে চাইছে শাসক দল। দার্জিলিং পুরসভায় সংকট তৈরি তাদেরই চক্রান্ত। এমনই অভিযোগ করেছেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত।

দার্জিলিং পুরসভায় সংকট

দার্জিলিং পুরসভায় সংকট

হামরো পার্টির হাতছাড়া হয়েছে দার্জিলিং পুরসভা। তার নেপথ্যে তৃণমূল কংগ্রেস সরকারের হাত রয়েছে বলে প্রকাশ্যে অভিযোগ করেছেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত। গত কয়েকদিনে পাহাড়ে তুমুল রাজনৈতিক ইত্থান পতন শুরু হয়েছে। হামরো পার্টির দখলে থাকা দার্জিলিং পুরসভা হঠাৎ করে সংকটজনক পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। গতাকাল আবার বিনয় তামাং বিস্ফোরক অভিযোগ করেছেন।

বিনয় তামাংয়ের বিস্ফোরক অভিযোগ

বিনয় তামাংয়ের বিস্ফোরক অভিযোগ

দার্জিলিং পুরসভা হাতছাড়া হওয়ার পর বিনয় তামাং বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে অভিযোগ করেছিলেন,দার্জিলিং পাহাড়ে গণতন্ত্র নেই অভিযোগ পাহাড়ের অনেক রাজনৈতিক দলের নেতাদের বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যা একেবারেই ঠিক নয় বলে অভিযোগ করেছেন তিনি। তার পরেই পাহাড়ের রাজনীতিতে নতুন করে উত্তাপ বেড়েছে।

বিস্ফোরক অভিযোগ রাজু বিস্তের

বিস্ফোরক অভিযোগ রাজু বিস্তের

তারপরেই আবার দার্জিলিঙের বিজেপি নেতা রাজু বিস্ত বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি বলেছেন, 'দার্জিলিং পাহাড়ে কোনো গণতন্ত্র নেই। গত ২০ বছর ধরে কোনো পঞ্চায়েত নির্বাচন হয় নি। এক বছর আগে একটি নির্বাচিত দল দার্জিলিং পুরসভা চালাচ্ছিল। সেখানেও তৃণমূলের ইশারায় ভেঙে গেল। তৃণমূল চায় পাহাড়ে যেন স্থিরতা না থাকে। পাহাড়ে ফের অশান্তি হোক। তৃণমূল হয়ত ভাবছে এইভাবে ২০২৪ সালে তাদের লাভ হবে।' অনিত থাপার সঙ্গে তৃণমূল কংগ্রেসের আঁতাতের অভিযোগ করেছেন তিনি। রাজু বিস্ত অভিযোগ করেছেন, 'পাহাড়ের লোকাল নেতা কলকাতার ইশারায় ডান্স করে। আমার মনে হয় আমাদের একজোট হতে হবে। আমাদের অধিকারের জন্য লড়াই করা উচিত অন্য কারুর ইশারায় ডান্স করা ঠিক নয়৷'

উত্তরবঙ্গের উন্নয়নে জোর

উত্তরবঙ্গের উন্নয়নে জোর

আগামীকাল বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। সেই সঙ্গে এনজেপি স্টেশনের উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করবেন তিনি। তার আগে এনজেপি স্টেশন পরিদর্শন করেন বিজেপি সাংসদ। তিনি বলেছেন, 'ইতিমধ্যে বন্দেভারত ট্রেন ছয়টি চালু হয়েছে এটি সপ্তম বন্দে ভারত ট্রেন যা হাওড়ার সঙ্গে এনজেপি জুড়বে। এইদিন একটি ঐতিহাসিক দিন। এই ট্রেন চালু হওয়ার ফলে যাত্রীদের অনেক সময় বাঁচবে। আর এতেই বোঝা যায় কেন্দ্র সরকারের অগ্রাধিকারে তালিকায় উত্তরবঙ্গ রয়েছে।' পাশাপাশি সাংসদ জানান আগামীতে শিলিগুড়ি ও দার্জিলিং পাহাড়ে জি টুয়েন্টি সামিট হবে। এরফলে এখানকার পর্যটন আরও এগিয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+