'এটা মিথ্যে মামলা, ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত' চুরি কাণ্ডে আদালতে আত্মসমর্পণ করে অভিযোগ মন্ত্রী নিশীথের

'এটা মিথ্যে মামলা, ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত' চুরি কাণ্ডে আদালতে আত্মসমর্পণ করে অভিযোগ মন্ত্রীর

মঙ্গলবার সোনার দোকানে চুরির ঘটনায় আদালতে হাজিরা দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তাঁর বিরুদ্ধে আলিপুরদুয়ার আদালতে সোনার দোকানে চুরির ঘটনায় নাম মামলা দায়ের করা হয়েছিল। তারপরেই তাঁকে হাজিরার নির্দেশিকা দিয়েছিল আদালত। সেই মত মঙ্গলবার আদালতে হাজিরা দেন কেন্দ্রীয় মন্ত্রী। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মৌমিতা মল্লিক রায়ের কাছে হাজিরা দেন তিনি। গত ১১ নভেম্বর তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

এটা মিথ্যে মামলা, ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত চুরি কাণ্ডে আদালতে হাজিরা দিয়ে অভিযোগ মন্ত্রীর

সেই মামলাতেই আলিপুরদুয়ার আদালতে মঙ্গলবার হাজিরা দেন নিশীথ প্রামাণিক। আধঘণ্টা আদালতে ছিলেন তিনি। তারপরেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মৌমিতা মল্লিক রায় জানিয়েছেন তাঁকে আর হাজিরা না দিলেও চলবে। তাঁর আইনজীবী মারফৎ যেন মামলার কাজ তিনি দেখে নেন। অর্থাৎ এই মামলার পরবর্তী প্রক্রিয়া এবার তাঁর আইনজীবী দেখে নেবে। মন্ত্রীকে আদালতে হাজির হওয়ার প্রয়োজন নেই।

আদালত থেকে বেরিয়ে নিশীথ প্রামাণিক শাসক দলের বিরুদ্ধে তোপ দেগেছেন। তিনি অভিযোগ করেছেন, 'বার বার মিথ্যে মামলা দেওয়া হয়েছে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের নামে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে। এই অপসংস্কৃতি বন্ধ হওয়া উচিত। নেতাদের ভাবমূর্তি খারাপ হয়ে যায় এতে। এই কারণে প্রথম সারির ছাত্ররা রাজনীতিতে আসতে চাইছেন না।'

মন্ত্রী দাবি করেছেন এটা যে মিথ্যে মামলা সেটা আর কয়েকদিনের মধ্যেই প্রমাণ হয়ে যাবে। তবে মামলাটি নিয়ে তিনি আর বেশি কিছু বলতে চান না। কারণ বিচারাধীন বিষয় নিয়ে বেশি কিছু বলা উচিত নয়। এবার এই মামলার অগ্রগতি নিয়ে যা বলার তাঁর আইনজীবী বলবেন বলে জানিয়েছেন মন্ত্রী। এদিকে মন্ত্রীর আইনজীবী জানিেয়ছেন এফআইআরে নাম না থাকলেও চার্জশিটে নাম থাকার কারণে মন্ত্রীকে হাজিরা দিতে হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+