মুখ্যমন্ত্রী বলার পরে দাম কমল আলু, পেঁয়াজের? শিলিগুড়ির বাজারে বিধায়ক শঙ্কর ঘোষ

শীতকালীন সবজির দামে আগুন। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আলু, পেঁয়াজের দাম। রাজ্য আলু উৎপাদনে বরাবর এগিয়ে রয়েছে। তারপরও কেন আলুর দাম এত বেশি? এই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বৃহস্পতিবার রীতিমতো ক্ষুব্ধ হয়েছিলেন। অবিলম্বে আলুর দাম কমানোর নির্দেশ দেন তিনি।

শুক্রবার সকালে শিলিগুড়ির বাজারে পৌঁছে গেলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বাজারে বিভিন্ন জায়গা ঘুরলেন। কথা বললেন বিক্রেতাদের সঙ্গে। আলুর দাম কেন এত বেশি? মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দাম কি সামান্য কমল? কী বললেন বিজেপির বিধায়ক?

বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আলু পেঁয়াজের দাম কমেছে কী না বলতে পারব না। তবে আলু ও পেঁয়াজ কেনার লোক অনেক কমে গিয়েছে।" তিনি আরও বলেন, " সকাল থেকে বেশ কয়েকটি দোকানে ঘুরলাম। দোকানে আলু পেঁয়াজ আছে। দামও শুনলাম। তবে কেনার জন্য লোক চোখে পড়ল না।"

আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে আন্তঃরাজ্য সীমানা থেকে আলু রফতানি হয়ে যাচ্ছে বলে তিনি জানান। তাই সীমান্তে নজরদারি আরও বাড়ানোর কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা ও শহরতলিতে আলু, পেঁয়াজের দাম অত্যন্ত বেশি। আলু পেঁয়াজের দাম শিলিগুড়ির বাজারেও যথেষ্ট চড়া। এমনই জানাচ্ছেন সাধারণ মানুষ।

শিলিগুড়িতে চন্দ্রমুখী আলু ৩৫ টাকা কেজি। চিপস আলু ৪৫ টাকা কেজি। নতুন আলু (পাঞ্জাব) ৬০ থেকে ৭০ টাকা কেজি। ছোট আলু টাকা ৫০ টাকা কেজি। পেঁয়াজের দাম ৭০ টাকা কেজি। ছোট পেঁয়াজ ৬০ টাকা কেজি দরে বিকোচ্ছে।

বাজারে গিয়ে আলু ও পেঁয়াজ কিনতে মধ্যবিত্তদের নাকানি চোবানি খেতে হচ্ছে বলে অভিযোগ। বেশ কয়েক দিন ধরে আলু ও পেঁয়াজের দাম অনেকটা বেড়ে রয়েছে। আজ সকালে শিলিগুড়ির বিধান মার্কেটের সবজি বাজারে ঘোরেন বিজেপি বিধায়ক। পাশাপাশি
একাধিক সবজি বাজারে আলু ও পেঁয়াজের দাম খতিয়ে দেখলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। দাম শোনার পাশাপাশি কথা বললেন ব্যবসায়ীদের সঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+