''ঘরের মধ্যে বিভীষণ', অনন্ত মহারাজ-মমতা সাক্ষাতের পরেই বিস্ফোরক পোস্ট বিজেপি বিধায়কের
গড় বাঁচলেও লোকসভা নির্বাচনে এবার উত্তরবঙ্গে বিজেপির ভালো ফল হয়নি! মুখ থুবড়ে পড়েছেন খোদ প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এরপরেই বিজেপির ফলাফল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে রাজবংশী ভোট নিয়ে শুরু হয়েছে কাটাছেড়া বিশ্লেষণ। আর এর মধ্যেই বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বাড়ি যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার দলীয় বৈঠক শেষে মদনমোহন মন্দিরে পুজো দিয়ে সোজা অনন্ত মহারাজের বাড়ি চলে যান প্রশাসনিক প্রধান। প্রায় আধঘন্টা দুজনের মধ্যে আলোচনা হয়। যদিও কী নিয়ে আলোচনা তা স্পষ্ট জানা যায়নি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির রাজ্যসভার সংসদ অনন্ত মহারাজের বৈঠকের পরেই দলবদলের জল্পনা তৈরি হয়েছে। এমনকি অনন্ত মহারাজ এবার তৃণমূলে যেতে পারে বলেও জল্পনা।

যদিও রাজ্যসভার সংসদ অনন্ত মহারাজের দাবি, হঠাৎ করে আমার বাড়িতে আসবেন বলে মুখ্যমন্ত্রী জানান। তবে আমি এই বৈঠক নিয়ে তেমন কিছু ভাবতে নারাজ মহারাজ। তাঁর কথায়, আমার বাড়িতে যে কেউ আসতে পারে। আর আমি কোন রাজনৈতিক দলের সদস্য নই বলে দাবি মহারাজের।
তাঁর কথায়, আমি বিজেপি থেকে তৃণমূল কোন দলেরই সদস্য নয়। আমি রাজবংশী মানুষের জন্য আন্দোলন করে গেছি আগামী দিনেও করে যাব। বিজেপি কোনদিন বলতে পারবে না আমি তাদের কোনো পার্টি অফিসে গিয়েছি বা তাদের দলের হয়ে গেছে প্রচার করেছি। তাই এসব নিয়ে কোনো প্রশ্ন কেন উঠছে তা নিয়ে প্রশ্ন বিজেপি সাংসদের।
তবে এই নিয়ে দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক একটি পোস্ট করেছেন। যেখানে মমতা আর অনন্ত মহারাজের ছবি দিয়ে দাবি করেছেন, ''ঘরের মধ্যে বিভীষণ ছিল আমরা জানতে পারি নাই''। আর এই পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক।
তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজের সাথে সৌজন্য সাক্ষাৎকার করতে গিয়েছিলেন। এই নিয়ে বিজেপি হয়তো সংকীর্ণতায় ভুগছেন। তাই বিজেপির নেতারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট করছেন।

অন্যদিকে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন রাজ্য ভাগের দাবির বিরোধিতা করেছিলেন। কিন্তু এখন দেখা যাচ্ছে কোচবিহার লোকসভা আসন তৃণমূল জয়ের পর ও রাজবংশী ভোট তৃণমূলের পক্ষে থাকায় তিনি অনন্ত মহারাজের সঙ্গে দেখা করলেন। তবে এতদিন কেন তিনি দেখা করলেন না। আমরাও বুঝি রাজনীতি। এতদিন ধরে রাজনীতি করছি। আমরা এই নিয়ে রাজ্য নেতৃত্বের সাথে কথা বলেছে দল ,তাই যা করার তারাই করবেন বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক।












Click it and Unblock the Notifications