Lok Sabha Election: ওয়ার রুমে বসেই ‘সেনাপতি’ নজর রাখলেন ভোটে, শিখা চট্টোপাধ্যায়কে তীব্র কটাক্ষ গৌতম দেবের

উত্তরবঙ্গে তিন লোকসভা কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই তিন কেন্দ্রেই গতবারের লোকসভা নির্বাচনে পরাজয়ের মুখে পড়তে হয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেসকে। এবার এই তিন কেন্দ্রই তৃণমূলের কাছে সম্মানের লড়াই। উত্তরবঙ্গে বিগত কয়েক বছরে জমি শক্ত করেছেন গেরুয়া শি্বির। তবে সাম্প্রতিককালে উপনির্বাচনে ফের ঘাসফুল ফুটতে শুরু করেছে। সরাসরি ভোটে লড়াই না করলেও জ‌লপাইগুড়ি কেন্দ্রে তৃণমূলের সেনাপতি গৌতম দেব।

লোকসভা ভোটকে সামনে রেখে জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে ভোটের সেনাপতির ভূমিকায় দেখা গেল শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে। নিজের খাসতালুক শিলিগুড়িতে বসেই দলীয় নেতা কর্মীদের সঙ্গে ভোটের দিকে নজর রাখলেন গৌতম দেব।

Lok Sabha Election

শিলিগুড়ি পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার লক্ষ্মী পালের বাড়িতে খোলা হয়েছে কন্ট্রোল রুম। আর সেখান থেকেই ওই বিধানসভার সমস্ত বুথে তাকে নজরদারি চালাতে দেখা গেল। গত বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে শিখা চ্যাটার্জির কাছে পরাজিত হন তিনি। শুক্রবারের প্রথম দফার ভোটে জলপাইগুড়ি কেন্দ্রে দিনভর সংবাদ শিরোনামে শিখা চট্টোপাধ্যায়। কখনও তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন আবার কখনও পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি বিধায়ক।

বিজেপি বিধায়ক যখন রাস্তায় চড়কি পাক খেলেন তখন ঘরের ভিতরেই থাকলেন মেয় গৌতম দেব। পুর নির্বাচনে জয়ী হয়ে মেয়র হওয়ার পর বর্ধিত ওয়ার্ডগুলিতে ফের নিজের জমি ফেরাতে সক্ষম হন। আর এদিন কন্ট্রোল রুমে বসে গোটা বিধানসভার ভোটের ওপর নজরদারি চালান।

শিখা চট্টোপাধ্যায়েকে কটাক্ষ করতে ছাড়েননি শিলিগুড়ির মেয়র।। গৌতম দেব বলেন,"সারা বছর ওই বিধায়িকা আর সাংসদকে দেখা যায়নি। মাথা খারাপ হয়ে গিয়েছে ওনার৷ এখন লোক না থাকলে কী আমরা লোক ভাড়া দেব।সারা বছর থাকবে না আর ভোটের সময় আসলে কী মানুষ পাওয়া যাবে।ভোটের স্বাভাবিক ছন্দকে নষ্ট করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আমি বিধানসভার বাইরে রয়েছি, আমিও চাইলে যেতে পারতাম। কিন্তু সেটা আইন ভঙ্গের সামিল হত। আমরা সব পক্রের কাছে আবেদন করছি যথাযত ব্যবস্থা নেওয়াপ জন্য।’

এর পাশাপাশি গৌতম দেব বলেন,"বেশ কয়েক জায়গায় ইভিএম খারাপ হওয়ার অভিযোগ ছিল। সেগুলো পরিবর্তন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী নির্বাচন ধীরে করে দিচ্ছে। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি। তবে আমরা শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধ পরিকর।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+