Darjeeling: পাহাড়ে চাপ বাড়ছে পদ্মশিবিরে, লোকসভা ভোটের আগে চরম হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

লোকসভা ভোটের আগে ফের উত্তাপ বাড়ছে পাহাড়ে। এবার বিজেপি শিবিরে চাপ বাড়ছে। এখনও পর্যন্ত দার্জিলিংয়ের প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। গতবার রাজু বিস্তকে প্রার্থী করেছিল বিজেপি। তাতে জয়ী হয়েছিলেন রাজু বিস্ত। এবার কাকে প্রার্থী করা হবে তা নিয়ে জল্পনা চলছে।

এবার এখনও পর্যন্ত কাকে প্রার্থী করা হবে তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি গেরুয়া শিবির। কিন্তু তার আগেই দলের অন্দরে শুরু হয়ে গিয়েছে উত্তেজনা। দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নিরজ জিম্বা রীতিমতো সুর চড়িয়েছেন। তিনি স্পষ্টতই দলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি রাজু বিস্তকে এবার প্রার্থী করা না হয় দার্জিলিংয়ে তাহলে তিনি নির্দল হয়ে লড়বেন।

Darjeeling

লোকসভা ভোটের উত্তাপ বাড়তে শুরু করে দিয়েছে গোটা দেশে। গতকাল নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে। সাত দফায় নির্বাচন ঘোষণা করা হয়েছে। ১৯ এপ্রিল থেকে শুরু হবে ভোট চলবে ২ জুন থেকে। তারপরেই তোরজোর শুরু হয়ে গিয়েছে সব রাজনৈতিক মহলে।

রাজ্যে সাত দফায় ভোট হবে। দ্বিতীয় দফায় ভোট দার্জিলিংয়ে। অর্থাৎখ ২৬ এপ্রিল হবে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। সেদিন রাজ্যে দার্জিলিং ছাড়াও ভোট হবে রায়গঞ্জ এবং বালুরঘাটে। উত্তরবঙ্গে বিজেপি সুবিধাজনক অবস্থাতেই রয়েছে বলে মনে করা হচ্ছে। গত লোকসভা ভোটে উত্তরবঙ্গেই সর্বাধিক আসন পেয়েছিল বিজেপি। বালুরঘাট কেন্দ্রে প্রার্থী হয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

কিন্তু দার্জিলিং কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করে উঠতে পারেনি বিজেপি। প্রতিবারই দার্জিলিং কেন্দ্রে প্রার্থী বদল করা হয়। প্রথমে সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে প্রার্থী করেছিল বিজেপি। গোর্খাল্যান্ডের প্রতিশ্রুতি দিয়ে সেই ভোটে জয় পায় গেরুয়া শিবির। তার পরের বার আবার রাজু বিস্তকে প্রার্থী করা হয়। একেবারে ভূমি পুত্র ইস্যুতে জয় পেয়েছিল বিজেপি। কিন্তু এবার এবার কাকে প্রার্থী করা হবে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে।

শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু আগেই প্রার্খী ঘোষণা করে ফেলেছে। বিজেপি বিধায়ক নিরজ জিম্বা কিন্তু রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন দলকে। তিনি দাবি করেছেন এবার তাঁকে টিকিট না দেওয়া হলে দার্জিলিংয়ে নইলে তিনি নির্দল প্রার্থী হয়ে লড়াইয়ের ময়দানে নামবেন। এদিকে পাহাড়ে প্রার্থী হিসেবে হর্ষবর্ধন শ্রীংলার নাম উঠে আসছে। ইতিমধ্যেই নাকি পাহাড়ে তাঁকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। দেশের প্রাক্তন বিদেশ সচিব শ্রীংলা। কাজেই তাঁকে প্রার্থী করা হবে বলে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+