উনি হতাশ, আগে বাংলা থেকে ভাগ করে দেখান! উত্তরবঙ্গ নিয়ে দলের বিধায়কের তোপের মুখে সুকান্ত

Sukanta Majumdar- Bishnu Prasad Sharma: বাংলার আট রাজ্যকে উত্তর-পূর্বের সঙ্গে সংযুক্ত করার প্রস্তাব কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। আর তা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। কড়া ভাষায় এহেন দাবির বিরোধীতা জানিয়েছে শাসকদল তৃণমূল। রাজ্য ভাগের ষড়যন্ত্র করা হচ্ছে। এর বিরুদ্ধে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একেবারে বুক চিতিয়ে লড়াই করবে বলে জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়।

এবার এই ইস্যুতে দলের অন্দরেই সমালোচনার মুখে পড়লেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (Sukanta Majumdar) । এহেন দাবিকে অবাস্তব বলে মন্তব্য করলেন কার্শিয়াঙের 'বিদ্রোহী' বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা (Bishnu Prasad Sharma)। এই প্রসঙ্গে তাঁর দাবি, আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে।

Sukanta Majumdar- Bishnu Prasad Sharma

সম্পূর্ণ একটা অবাস্তব ধারণা। কোনও দিনই তা হবে না বলেও চাঞ্চল্যকর দাবি করেছেন এই বিজেপি নেতা।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই বিষয়ে ব্যাখ্যাও দিয়েছেন। এমনকি কসিকিমের বিশেষ আইনের উল্লেখ করেছেন বিষ্ণুপ্রসাদ শর্মা। তাঁর কথায়, নর্থ ইস্টার্ন কাউন্সিল কিংবা এনইসি'তে যুক্ত হওয়ার ক্ষেত্রে সিকিমের বিশেষ আইন আছে। কিন্তু বাংলার ক্ষেত্রে তা নেই। শুধু তাই নয়, এভাবে অর্ধেক অংশ কখনই নর্থ ইস্টার্ন কাউন্সিলে যুক্ত হতে পারে না বলেও দাবি বিদ্রোহী এই বিজেপি নেতার।

এই প্রসঙ্গে দলের রাজ্য সভাপতিরই জোর সমালোচনা করেন। বলেন, ২০২৪ সালের রায়ে হতাশ হয়েছেন তিনি। আগামী ২০২৬ সালে উত্তরবঙ্গ হাতছাড়া হওয়ার শঙ্কা রয়েছে। কার্যত তা ভেবেই এখন থেকে উত্তরবঙ্গের মানুষকে বিভ্রান্ত করছেন বলে দাবি বিজেপি বিধায়কের। যা কখনই তিনি মানবেন না বলেও স্পষ্ট করে দিয়েছেন।

আর এই বিষয়ে কথা বলতে গিয়ে আরও একবার রাজ্য ভাগের বিষয়টিকে উস্কে দিয়েছেন। একই সঙ্গে হুঁশিয়ারিও দিয়েছেন। বিষ্ণুপ্রসাদ শর্মার কথাও উত্তর-পূর্বাঞ্চলীয় পরিষদের অন্তর্ভুক্ত করতে হলে আগে বাংলা থেকে ভাগ করে দেখান। এরপর রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল করার কথা বলেন বিজেপি নেতা।

বলে রাখা প্রয়োজন, লোকসভা নির্বাদনে দার্জিলিংয়ে বিজেপির প্রার্থী হিসাবে রাজু বিস্তার নাম ঘোষণা হতেই কার্যত গর্জে ওঠেন। দলের প্রার্থীর বিরুদ্ধেই নির্দল হিসাবে মনোনয়ন দেন। এমনকি নির্বাচনেও লড়াই করেন। যা নিয়ে রীতিমত অস্বস্তিতে পড়ে যায় বঙ্গ বিজেপি নেতৃত্ব। এবার দলের রাজ্য সভাপতির বিরুদ্ধেই সরব হলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+