গাড়ির পিছনে লরি ধাক্কা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিজেপি বিধায়ক, মাথায় গুরুতর চোট
গাড়ির পিছনে লরি ধাক্কা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিজেপি বিধায়ক, মাথায় গুরুতর চোট
উত্তরবঙ্গে কবিগানের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার বিজেপি বিধায়ক অসীম সরকার। অল্পের জন্য প্রাণে রক্ষা পেেলও তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছে। উত্তর দিনাজপুর থেকে কলকাতায় ফেরার পথে বিহার-কিষাণগঞ্জের সিমানায় দুর্ঘটনাটি ঘটে। একটি লরি সজোরে তাঁর গাড়ির পিছনে ধাক্কা মারে। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

দুর্ঘটনার শিকার বিজেপি বিধায়ক
একের পর এক কাণ্ড হয়েই চলেছে বিজেপির অন্দরে। কাশীপুরকাণ্ডের পর এবার উত্তর দিনাজপুর থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লেন বিজেপি বিধায়ক অসীম সরকার। হরিণঘাটার বিধায়ক তিনি নিজেও শিল্পী। কবিগানের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। রাতেই বাড়ি ফিরছিলেন তিনি। রবিবার রাতে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে বিজেপি বিধায়কের গাড়ি। বাংলা বিহার সীমান্তে কিষাণগঞ্জে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি।

অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিধায়ক
ইসলামপুরের অনুষ্ঠান সেরে ফেরার পথে রাস্তার ধারের দাঁড়িয়ে থাকা বিজেপি বিধায়কের গাড়িতে ধাক্কা মারে একটি লরি। প্রাণে বাঁচলেও বিধায়কের মাথায় গুরুতর আঘাত লেগেছে। স্থানীয় বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই শিল্পী। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিধায়ককে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

কাশীপুর কাণ্ড
কয়েকদিন আগেই কাশীপুরে বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্য। শাসক দলের কর্মীরাই খুন করে তাঁকে ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ করে বিজেপি। অমিত শাহ নিজে সেখানে গিয়ে পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন। ঘটনার সিবিআই তদন্তের কথা বলেছেন তিনি। এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে। এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। কেন্দ্র-রাজ্য রীতিমত সংঘাতে পরিণত হয়েছিল।

বিজেপির অন্দরে দ্বন্দ্ব
বিজেপির অন্দরে তুমুল দ্বন্দ্ব তৈরি হয়েছে। সেই দ্বন্দ্ব সামাল দিতেই রাজ্য সফরে এসেছিলেন অমিত শাহ। দলের কর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছিলেন তিনি। কিন্তু তাতে কতটা দ্বন্দ্ব মেটাতে পারবেন তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে বিজেপি কর্মীরা শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করতে শুরু করেছে। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। তার মধ্যে অমিত শাহ এসে সিএএ নিয়ে বার্তা দেওয়ায় শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।












Click it and Unblock the Notifications