তৃণমূলের কর্মসূচিতে সটান হাজির বিজেপি বিধায়ক, মঞ্চে উঠে যা বললেন কপালে ভাঁজ সুকান্তদের

কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের কর্মসূচি চলছিল। সেখানে হঠাৎ এসে হাজির বিজেপির বিধায়ক। বিজেপির বিধায়ক শুধু এলেনই না, সটান মঞ্চে উঠে বক্তব্যও রাখলেন। তৃণমূলের দাবির সঙ্গে সহমত পোষণ করে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন। বিজেপি বিধায়ক যা বললেন, তাতে কপালে ভাঁজ পড়বে সুকান্ত মজুমদারদের।

তৃণমূলের মঞ্চে বিজেপি বিধায়কের হাজির হয়ে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরে। খোদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জেলায়। গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায় তৃণমূলের মঞ্চে গিয়ে বিজেপির কপালে চিন্তার ভাঁজ ফেলে দিলেন।

tmc

শুধু তৃণমূলের মঞ্চে গিয়েই ক্ষান্ত হলেন না। মঞ্চে উঠে মাইক্রোফোন হাতে বক্তৃতাও করেন। তৃণমূলের দাবির সঙ্গে সহমত পোষণ করেন। রাজ্যে যে কেন্দ্রীয় বঞ্চনা চলছে তা স্বীকার করে নেন তিনি। এই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি করছে, সেই আঙ্গিকে বিজেপি বিধায়কের এই বার্তা তৃণমূলের দাবিকে মান্যতা দিল।

বিজেপি বিধায়ক সত্যেন রায় বলেন, বাংলার মানুষ কেন বঞ্চিত থাকবে। কেন্দ্র ও রাজ্য বসে অবিলম্বে ব্যবস্থা নিন। বাংলার মানুষের হকের টাকা আটকে রাখা যাবে না। তৃণমূলের ধরনা মঞ্চ থেকে বিজেপি বিধায়ক বলেন, দায়িত্ব দুই সরকারের। দুই সরকারকেই ঠিক করতে হবে, আমাদের বিধায়কদের নয়।

রবিবার গঙ্গারামপুরে বিজেপি বিধায়কের বাড়ি থেকে ২০০ মিটার দূরে বাতাসিপুরের তৃণমূলের ধরনা চলছিল। সেই ধরনা মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন বিধায়ক সত্যেন রায়। তাঁকে দেখেই জয় বাংলা স্লোগান ওঠে। সেইসময় গাড়ি থামিয়ে নেমে পড়েব বিজেপি বিধায়ক।

এরপরই ঘটে চমক। গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সটান তৃণমূলের মঞ্চে উঠে পড়েন। তারপর মাইক নিয়ে তিনি তৃণমূলের দাবিতে সমর্থন জানান। বলেন, কিছু কিছু জায়গায় কেন্দ্রের বঞ্চনা রয়েছে। সেখানে বিধায়কদের কিছু করার নেই।

এরপর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃণাল সরকার বলেন, বিজেপি বিধায়ক তৃণমূলের বক্তব্য মেনে নিয়েছেন। মেনে নিয়েছেন কেন্দ্রের বঞ্চনার কথা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই মর্মে বলেছেন, আমার জানা নেই কী ঘটেছে। তবে খোঁজ নেবেন। প্রয়োজনে বিধায়কের সঙ্গে কথা বলবেন।

বিজেপি বিধায়কের এই কর্মকাণ্ডে শুরু হয়েছে নতুন জল্পনা। তবে কি তিনি তৃণমূলে ভিড়তে চলছেন। তাই এদিন তৃণমূলের মঞ্চে উঠে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেন। এর আগেও সত্যেন রায়কে নিয়ে গুঞ্জন উঠেছিল। তিনি তৃণমূলে যোগ দিতে পারেন বলে জল্পনা চলছিল। এদিনের ঘটনার পর ফের পারদ চড়ল সেই জল্পনার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+