কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের ঘর ভাঙল? দুই ভাই তৃণমূলে যোগ দিলেন!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি। আর তাঁর ঘরই কী না ভাঙল? সম্পর্কে তাঁরা মন্ত্রীর খুড়তুতো ও জ্যাঠতুতো ভাই। মন্ত্রী নিশীথ প্রামাণিকের দুই ভাই তৃণমূলের পতাকা হাতে নিলেন? আর এই ঘটনা হল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের বাড়িতে!

লোকসভা নির্বাচনের আগে এই ঘটনা রীতিমতো সাড়া ফেলেছে। কোচবিহারে বেশ রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে। বুধবার সকালে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর বাড়িতে এই যোগদান পর্ব হয়। জেলা তৃণমূল এই ঘটনায় বেশ উত্তেজিত। যদিও জেলা বিজেপি নেতৃত্ব কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি।

Nisith Pramanik

উত্তরবঙ্গের বিজেপির অন্যতম মুখ নিশীথ প্রামাণিক। তিনি নিজে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদেও রয়েছেন। তাঁর নেতৃত্বে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির কর্মী - সমর্থকরা রাজনৈতিক লড়াইয়ের ময়দানে আছেন। পঞ্চায়েত নির্বাচনেও বিজেপি তৃণমূলের হাতে আক্রান্ত। ভোট লুট হয়েছে। এমনই দাবি করেন বিজেপির নেতারা।

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ জেলার রাজনীতিতে। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের দুই আত্মীয়। মন্ত্রী উদয়ন গুহ হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তারা।

বুধবার সকালে বাবুপাড়া এলাকায় মন্ত্রী উদয়ন গুহর বাড়িতে ওই যোগদান কর্মসূচি আয়োজিত হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের জ্যাঠতুতো ভাই সুনীল বর্মন ও খুড়তুতো ভাই জগদীশ বর্মন। তারা দুজনে এবার তৃণমূলের দলে জায়গা নিলেন।

কিন্তু কেন তারা দুজনে তৃণমূলের পতাকা নিয়ে চলার সিদ্ধান্ত নিলেন? দীর্ঘদিন ধরেই তারা বসেছিলেন। ভাই কেন্দ্রীয় মন্ত্রী। তারপরেও কোনও রকম সুযোগ-সুবিধা পাচ্ছিলেন না তারা। সেই কারণেই তৃণমূল কংগ্রেসের যোগদান বলে তারা জানান।

অন্যদিকে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, যারা অন্যের ঘর ভাঙার স্বপ্ন দেখেন, আজ তাদেরই পরিবারের সদস্যরা যোগ দিলেন তৃণমূলে। যদিও এ নিয়ে এই খবর লেখা পর্যন্ত বিজেপির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+