Dhupguri By Election Results 2023: ধূপগুড়িতে লড়াই হাড্ডাহাড্ডি, তৃণমূলের চাপ বাড়িয়ে এগোচ্ছে বিজেপি
Dhupguri By Election Results 2023: ইভিএমের গণনা শুরু হতেই এগিয়ে গেল বিজেপি! যদিও এদিন সকাল থেকেই এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। আর এই ইঙ্গিত সামনে আসতেই নির্মলচন্দ্র রায়ের দাবি করেন, মর্নিং শো দ্য ডেজ! কিন্তু সময় গড়াতেই উলটে গেল ইঙ্গিত। এগিয়ে গেল বিজেপি।
এই মুহূর্তে ৪১৮ টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ১০৭ টিরও বেশি আসনে এগিয়ে তৃণমূল এবং বাম-কংগ্রেস ১২৭ টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে বলে বলে জানা গিয়েছে। আর এই ইঙ্গিত সামনে আসতেই উচ্ছ্বসিত বিজেপি নেতা-কর্মীরা। উদ্বেগ বাড়ছে তৃণমূলের।

তবে ২৮টি টেবিলে ৯ রাউন্ডে ভোগ গণনা হবে। ফলে যে কোনও সময় খেলা ঘুরে যেতে পারে। আর সেই আশায় রয়েছে তৃণমূল। এদিন একেবারে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুক্রবার সকাল থেকেই ধূপগুড়ি উপনির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। জলপাইগুড়ির উত্তরবঙ্গ বিশ্ব বিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে এই ভোট গণনা শুরু হয়েছে।
সকাল ৮ টা থেকে শুরু হয়েছে গননার কাজ। শুধু তাই নয়, গননা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাশাপাশি গণনা কেন্দ্রের আশেপাশে একেবারে স্ত্রীস্তরিয় নিরাপত্তা বলয়ের ব্যবস্থা করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
উল্লেখ্য, ধুপগুড়ি বিধানসভার বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের আচমকা মৃত্যুর ঘটনার পর এই উপনির্বাচন হচ্ছে। ফলে এই আসন ধরে রাখাটা বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে তৃণমূলের কাছেও উত্তরবঙ্গে নিজেদের অস্তিত্ব প্রমাণে মরিয়া চেষ্টা চালানো হয়েছে।
ধূপগুড়ি বিধানসভার ২৬০ টি বুথে মোট ভোট পরেছে ৭৮.১৯ শতাংশ। ২০১৬ এবং ২০২১ এর বিধানসভা নির্বাচনের তুলনায় ভোটের হার অনেকটাই কম। ২০১৬ ভোট পড়ে ছিলো ৮৮ শতাংশ। আবার ২০২১ এর বিধানসভা নির্বাচনে ভোট পড়ে ছিলো ৮৭ শতাংশ।
আর এই ভোট শতাংশ শাসক-বিরোধী উভয় দলকেই চাপে রেখেছে। বিশেষ করে বানারহাটে ভোট এতটাই কম পড়েছে যে তাতে চাপ বাড়াতে পারে। আর সেই এলাকা থেকেই ভোট গণনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, দুটি রুমে ১৪ টা করে টেবিলে প্রায় ১০০ জন গননা কর্মী এই কাজ করছেন। আশা করা যাচ্ছে, দুপুরের মধ্যে ধূপগুড়ি উপ নির্বাচনে শেষ হাসি কে হাসল তা স্পষ্ট হয়ে যাবে।












Click it and Unblock the Notifications