কাঁদানে গ্যাসে অসুস্থ তেজস্বী সূর্য, মাটি কামড়ে পড়ে রয়েছেন বিজেপি নেতারা, উত্তাল তিনবাত্তি মোড়

কাঁদানে গ্যাসে অসুস্থ তেজস্বী সূর্য, মাটি কামড়ে পড়ে রয়েছেন বিজেপি নেতারা, উত্তাল তিনবাত্তি মোড়

তিনবাত্তি মোড়ে হুলুস্থূল কাণ্ড। পুলিস বেপরোয়া ভাবে টিয়ার গ্যাসের শেল ফাটায়। তাতে অসুস্থ হয়ে পড়েন বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। তাঁকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে রাজ্য যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁকে লক্ষ্য করেও কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিস। তিনিও অসুস্থ হয়ে পড়েন তাঁকেও সরিয়ে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থল থেকে। তবে বিজেপি কর্মীরা কিন্তু দফায় দফায় বিক্ষোভ দেখিয়ে চলেছেন। তিনবাত্তি মোড় ও ফুলবাড়ি মোড়ে এখনও উত্তপ্ত পরিস্থিতি।

অসুস্থ তেজস্বী

অসুস্থ তেজস্বী

উত্তরকন্যা অভিযানে গিয়ে তিনবাত্তি মোড়ে কাঁদানে গ্যাসে অসুস্থ হয়ে পড়েন বিজেিপ যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। তাঁকে সঙ্গে সঙ্গে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওযা হয়। ব্যারিকেডের দিকে এগোতে থাকলে সৌমিত্র খাঁকে লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিস। তিনিও অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকেও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কাঁদানে গ্যাসে অসুস্থ হয়ে ফিরে গিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়।

উত্তাল তিনবাত্তি মোড় ও ফুলবাড়ি মোড়

উত্তাল তিনবাত্তি মোড় ও ফুলবাড়ি মোড়

কেন্দ্রীয় নেতারা অসুস্থ হয়ে এলাকা ছেড়ে গেলেও তিনবাত্তি মোড় ও ফুলবাড়ি মোড়ে এখনও মাটি কামড়ে পড়ে রয়েছেন বিজেপি কর্মীরা। দফায় দফায় পুলিসের দিকে তেড়ে যাচ্ছেন তাঁরা। পাল্টা তেড়ে যাচ্ছেন বিজেপি কর্মীরা। পুলিস পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটায়। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। একাধিক ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয় বলে অভিযোগ। কাচের বোতলও ছোড়া হচ্ছে। ফুলবাড়ি মোড়েও লাগাতার কাঁদানে গ্যাসের শেল ফাটানো হচ্ছে। কিন্তু দমতে রাজি নন বিজেপি কর্মীরা। সাময়িক ভাবে পিছিলে গেলেও ফের এগিয়ে আসছেন তাঁরা। পাল্টা পুলিসও কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে চলেছেন।

শক্তি প্রদর্শন বিজেপি

শক্তি প্রদর্শন বিজেপি

নবান্নে যে শক্তি প্রদর্শন করেছিলেন বিজেপি তুলনামূলক ভাবে উত্তরবঙ্গে যে বিজেিপর শক্তি বেশি এই উত্তরকন্যা অভিযানে তা অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছে। বিজেপি বোঝাতে পেরেছে উত্তরবঙ্গে তাঁদের শক্তি অনেকাই বেশি। উত্তরকন্যা অভিযানে একুশের ভোটের আগে শক্তিপ্রদর্শনটাই মূল ছিল বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ নেতারা অসুস্থ হয়ে ফিরে গেলেও কর্মীরা কিন্তু ময়দান ছাড়েননি।

ব্যারিকেডে আগুন

ব্যারিকেডে আগুন

শিলিগুড়ির একাধিক জায়গায় যে ব্যারিকেড দিয়েছিল পুলিস তার বেশ কয়েকটি জায়গায় ব্যারিকেডে আগুন ধরিয়ে দেন বিজেপি কর্মীরা। তিনবাত্তি মোড়েও ব্যারিকেডে আগুন ধরিয়ে দেয় বিজেপি কর্মীরা। তাঁদের ছত্রভঙ্গ করতে জলকামান ছোড়ে পুলিস। এবার গোলাপি রঙের জলই ছোড়া হয়েছে। লাগাতার কাঁদানে গ্যাসের শেলে অনেকটাই বিরত হয়েছেন বিজেপি কর্মীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+